স্থলবন্দরে আটকা পড়া ভারতীয় পেঁয়াজে পচন শুরু
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সাবি’ ১৩৯১ শামসী সন , ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ০৩ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
বাংলাদেশ-ভারত সীমান্তে স্থলবন্দরগুলোতে কার্গো ট্রাকে করে আনা পিয়াজ এরই মধ্যে পচতে শুরু করেছে। ভারতের কেন্দ্রীয় সরকার আভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য পিয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে। এর ফলে বন্দরগুলোতে বিপুল পরিমাণ পিয়াজ এসে আটকা পড়েছে। সেগুলো কোনো ছাড়পত্র পাচ্ছে না। ওদিকে ট্রাকের ওপর রোদ, বৃষ্টিতে এ পিয়াজ পচা শুরু হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারক, আমদানিকারকরা। ফলে বাংলাদেশে পিয়াজের দাম বৃদ্ধি ঘটেছে।
এরই মধ্যে বাংলাদেশের যেসব আমদানিকারক পিয়াজের অর্ডার দিয়েছিলেন, তাদের অর্ডার নিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তে অপেক্ষায় আছে কমপক্ষে ১০০ কার্গো ট্রাক। এতে পিয়াজের পরিমাণ ৩০০০ টনের ওপরে। এসব পিয়াজ নিয়ে ট্রাকগুলো সীমান্তে আসার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার আকস্মিক রপ্তানি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা করে।
ফলে সীমান্তে ট্রাকের ওপর এসব পিয়াজে পচন শুরু হয়েছে। তা থেকে পচা দুর্গন্ধ বেরুচ্ছে। এ খবর দিয়েছে ভারতের সংবাদ মাধ্যম।
একজন রপ্তানিকারক বলেছে, কমপক্ষে ১০০০ ট্রাক পিয়াজ সীমান্তের পথে রয়েছে। সরকারের সিদ্ধান্ত আমাদেরকে বিভ্রান্তিতে ফেলেছে। সব স্থলবন্দরে এই নিষেধাজ্ঞা একরকম নয়।
নাসিকভিত্তিক এক রপ্তানিকারকের এজেন্ট গজলডাঙ্গা বন্দরে বলেছে, প্রায় এক সপ্তাহ ধরে উদ্বিগ্ন অবস্থায় আমরা অপেক্ষা করছি। কেন্দ্রীয় সরকার শিপমেন্টের বিষয়ে ক্লিয়ারেন্স না দিলে আমরা রপ্তানি বিল পাবো না। বড় রকমের লোকসান হবে আমাদের। চালানের অনেকটাই এরই মধ্যে পচে যাওয়া শুরু করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন: প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












