স্কুলে ৫ ঘণ্টার পরীক্ষা নিয়ে কিছু কথা
, ১০ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২০ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৯ মে, ২০২৪ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) আপনাদের মতামত
ঢাকার স্কুল ও কলেজে লেখাপড়া করে দেখেছি; স্কুলে ব্যবহারিক নেই বললেই চলে আর কলেজে ব্যবহারিক থেকে পোশাক-সজ্জার প্রতি বেশি জোর দিতো। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে বিষয় প্রতি ২০০ টাকা দিলে ব্যবহারিকের পুরো নম্বর দিয়ে দিতো।
আমি চিন্তা করতাম, ঢাকার স্কুল-কলেজে যদি ব্যবহারিকের এমন করুণ দশা হয়, তবে ঢাকার বাইরের দশা কী হবে?
তবে আমাদের সময় আমরা ব্যবহারিক বলতে বুঝতাম বিজ্ঞান বিষয়ক ব্যবহারিক। যেমন- পদার্থ বিজ্ঞানের বিভিন্ন যন্ত্রের পরিচয়, জীববিজ্ঞানে ব্যাঙ কাটো, তেলাপোকা কাটো, রসায়নে- ওমুকের সাথে তমুক অম্ল মেলালে তমুক হবে।
কিন্তু এখন যে ব্যবহারিক বলা হচ্ছে, তা কিন্তু সেই বিজ্ঞান ব্যবহারিক না। বিজ্ঞানমনষ্ক ব্যবহারিক। নাচো-গাও-খেলো-অভিনয় করো। তবে বেশিরভাগ হচ্ছে এনজিও কর্মীদের ট্রেনিং। ঘরে ঘরে যাও, অমুক জরিপ করো, তমুক জরিপ করো। আর্ট পেপারে এটা আঁকো, ওটা আঁকো, আঠা দিয়ে সেঁটে দাও।
স্কুলে পড়ালেখার মূল উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের জ্ঞানের ভিত্তি তৈরী করা। ভিত্তি তৈরী বাদ দিয়ে যদি আপনি অন্যদিকে চলে যান তবে সমস্যা। সরকারের যদি শিক্ষার্থীদের দিয়ে এনজিও ট্রেনিং কোর্স করার ইচ্ছা থাকতোই, তবে এর জন্য পুরো প্রাথমিক-মাধ্যমিককে বেছে নেয়ার কোন দরকার ছিলো না, মাধ্যমিকের পর কেউ চাইলে ৩ মাসের একটা কোর্স করলেই তাকে এনজিও সার্টিফিকেট দেয়া যাইতো। এর জন্য ১০ বছর কোটি কোটি বাচ্চার উপর পরীক্ষা নিরীক্ষা করার কোন দরকার ছিলো না। এই বাচ্চাগুলো ১০ বছর পর পড়ালেখা করে তাদের যোগ্যতা হবে বড়জোর একজন এনজিও মাঠকর্মীর মত। যাদের খুব সস্তায় ব্যবহার করতে পারবে এনজিওগুলো।
অবস্থাদৃষ্টে আমার কাছে এগুলো ছেলে খেলা মনে হয়। সোজা ভাষায় শিক্ষা ব্যবস্থার কর্তা-ব্যক্তিরা আমাদের বাচ্চাদের নিয়ে ছেলে-খেলা শুরু করছে। খবর নিলে দেখবেন, তাদের কারোর বাচ্চাই এই কারিকুলামে পড়ছে না। অন্যের বাচ্চা নিয়ে তাই এত স্বাচ্ছন্দে উনারা ছেলে-খেলা করতে পারছেন।
-এস হাবীব, লেখক ও গবেষক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অন্যান্য দেশে উড়াল সেতু ভেঙ্গে ফেলা হচ্ছে; আর বাংলাদেশ সরকার ফ্লাইওভার তৈরি করছে
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উশর কি? পবিত্র দ্বীন ইসলামে উনার গুরুত্ব
২৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিজ্ঞাপন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষানীতির পরিবর্তন ছাড়া মুসলমানদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হবে না
২৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হে উন্মাদের দলেরা! খেলাচ্ছ্বলে তোমরা কাদেরকে সমর্থন দিচ্ছো ও মহব্বত করছো দেখে নাও; তোমাদের হাশর নশর কাদের সাথে হতে যাচ্ছে তাও বুঝে নাও!
১৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ সরকারের আমদানি নীতি আদেশ ২০২১-২৪’- এ গরু-ছাগল-মহিষের গোশত আমদানি নিষিদ্ধ। প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সচিব জানে না, অধিদপ্তরের ট্রেড পরিচালক জানে না- অথচ ভারত সরকারী-বেসরকারীভাবে জানে- ভারতের পত্র-পত্রিকায় প্রকাশিত হয়-
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুনশী মুহম্মদ মেহেরুল্লাহ সাহেব উনার ঈমানী লড়াই এবং আজকের প্রেক্ষাপট
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












