মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

সৌরবিদ্যুতের ইউনিটপ্রতি ক্রয়মূল্য ভারতে সাড়ে ৩ টাকা, বাংলাদেশে ১০

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪, রাত ৩:১৯
নিজস্ব প্রতিবেদক:
ভারতে গত বছরের জুলাইয়ে মোট দুই হাজার মেগাওয়াট সক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দরপত্র আহ্বান করা হয়। দেশটির রাষ্ট্রায়ত্ত সংস্থা সোলার এনার্জি করপোরেশন অব ইন্ডিয়ার (এসইসিআই) ডাকা দরপত্রে অংশ নিয়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পেয়েছে ছয় কোম্পানি। কোম্পানিগুলো ভারতের যেকোনো জায়গায় চুক্তিতে উল্লিখিত সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে পারবে। এগুলো পরিচালনা হবে ‘‌বিল্ড-ওউন-অপারেট’ মডেলে। ২৫ বছর মেয়াদি চুক্তি অনুযায়ী, কোম্পানিগুলোর কাছ থেকে এসইসিআই তাদের উৎপাদিত বিদ্যুৎ ক্রয় করে স্থানীয় বিতরণ কোম্পানিগুলোর কাছে বিক্রি করবে।
প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এসইসিআইয়ের ক্রয় চুক্তিতে প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম ধরা হয়েছে.শূন্য ৩২ সেন্ট। সর্বশেষ বিনিময় হার অনুযায়ী ভারতীয় মুদ্রায় এ মূল্য দাঁড়ায় প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) ২ রুপি ৬০ পয়সা। আর বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ টাকা ৫২ পয়সায় (প্রতি ডলার = ১১০ টাকা ধরে)।
এর চেয়ে সামান্য কিছু কম মূল্যে বিদ্যুৎ কিনতে স্থানীয় দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে ভারতের নবায়নযোগ্য বিদ্যুৎ খাতের রাষ্ট্রায়ত্ত কোম্পানি এসজেভিএন গ্রিন এনার্জি। রাজস্থানভিত্তিক দুটি সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে মোট ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয়ে সম্প্রতি ২৫ বছর মেয়াদি একটি চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। দেশটির বিদ্যুৎ মন্ত্রণালয়ের এক বিবৃতি অনুযায়ী, এর মধ্যে একটি প্রকল্প থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) ২ রুপি ৫৭ পয়সায়। বাংলাদেশী মুদ্রায় হিসাব করলে এ ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৩ টাকা ৪০ পয়সায়। আরেকটি প্রকল্প থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হবে প্রতি ইউনিট (কিলোওয়াট/ঘণ্টা) ২ রুপি ৬২ পয়সায় (৩ টাকা ৪৭ পয়সা)।
ভারতের মতো বাংলাদেশও এখন সৌরসহ নবায়নযোগ্য বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়ানোয় নানা প্রকল্প গ্রহণ ও অনুমোদন দেয়া হচ্ছে। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার খুলনা, মৌলভীবাজার ও রাজবাড়ী জেলায় মোট ৩০০ মেগাওয়াট সক্ষমতার তিনটি (প্রতিটির সক্ষমতা ১০০ মেগাওয়াট) সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের চুক্তিতে অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। কেন্দ্র তিনটি থেকে ২০ বছর মেয়াদে ‘‌নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। এসব কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে খরচ পড়বে ১০ টাকা ৯২ পয়সা। এতে সরকারের মোট খরচ হবে ১০ হাজার ৬১২ কোটি ৮০ লাখ টাকার মতো।
এর আগে গত বছরের শেষার্ধ্বে অনুমোদিত অন্যান্য সৌরবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গেও প্রতি ইউনিট ১০-১১ টাকায় বিদ্যুৎ কেনার চুক্তি করেছিল সরকার। ২০২৩ সালের ২৭ ডিসেম্বর সৌরবিদ্যুতের আরো চারটি ক্রয় চুক্তিতে অনুমোদন দেয়া হয়। ২০ বছর মেয়াদি এসব চুক্তিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ধরা হয়েছে ১১ টাকার আশপাশে। বিদ্যুৎ কেন্দ্র চারটিকে ২০ বছরে সব মিলিয়ে ১৫ হাজার কোটি টাকার কাছাকাছি অর্থ পরিশোধ করতে হবে সরকারকে।
গত বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত সব মিলিয়ে মোট ৯৮১ মেগাওয়াট সক্ষমতার পরিবেশবান্ধব জ্বালানিভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে বর্জ্যভিত্তিক একটি বাদে বাকি সবগুলোই সৌরবিদ্যুৎভিত্তিক। এসব সৌরবিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে অনুমোদিত ক্রয় চুক্তিগুলোয় প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারণ করা আছে প্রায় ১০ টাকা ৭০ পয়সা থেকে থেকে শুরু করে প্রায় ১২ টাকার কাছাকাছি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ২ দিন আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ২ দিন আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ২ দিন আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ২ দিন আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ২ দিন আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ২ দিন আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ২ দিন আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ২ দিন আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ২ দিন আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ২ দিন আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ২ দিন আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ২ দিন আগে