সৌদি আরবের গভীরে ইয়েমেনের পাল্টা আঘাত, পশ্চিম উপকূলে এগিয়ে চলেছে বাহিনী
, ০৩ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৭ রবি, ১৩৯৪ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ৩১ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইয়েমেনের ওপর চলমান বিমান হামলা ও দীর্ঘস্থায়ী অবরোধের জবাবে সৌদি আগ্রাসী শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নতুন করে পাল্টা অভিযান চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এসব অভিযানে সৌদি আরবের অভ্যন্তরে গভীরে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর বিবৃতি অনুযায়ী, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোনের বড় ধরনের কয়েকটি সালভো সৌদি আরবের খামিস মুশাইত, নাজরান, জিজান ও আবহা এলাকায় আঘাত হানে।
হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বিমানঘাঁটি ও কমান্ড সেন্টারসহ বিভিন্ন সামরিক অবস্থান। পাশাপাশি সৌদি রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর জ্বালানি অবকাঠামো এবং দক্ষিণাঞ্চলের অন্যান্য তেল স্থাপনাতেও হামলা চালানো হয়। কয়েকটি স্থাপনায় আগুন ছড়িয়ে পড়ে এবং কিছু জ্বালানি অবকাঠামোর কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হওয়ার খবর পাওয়া যায়।
সৌদি সূত্রগুলো দাবি করেছে, আগের দফার হামলায় কয়েক ডজন মানুষ আহত হয়েছে। পরবর্তী অভিযানগুলোতে নাজরানের শারুরাহ এলাকার একটি সামরিক ঘাঁটি এবং সীমান্তবর্তী কয়েকটি অবস্থান লক্ষ্যবস্তু করা হয়।
ইয়েমেনের ভূখ-ে ধারাবাহিক সৌদি বিমান হামলার পরই এসব পাল্টা অভিযান চালানো হয়।
আনসারুল্লাহ জানিয়েছে, অল্প সময়ের মধ্যে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের বিভিন্ন এলাকায় শতাধিক বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে মাত্র ৪৮ ঘণ্টায় তাইজ, মারিব, হুদাইদাহ, আল-জাওফ, সাদা’সহ বিভিন্ন প্রদেশে ১২৯টি বিমান হামলা চালানোর কথা বলা হয়েছে।
ইয়েমেনি সশস্ত্র বাহিনী এর আগেই সতর্ক করে দিয়েছিল, আগ্রাসন ও অবরোধ অব্যাহত থাকলে হামলার উৎসগুলোর বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে সৌদি-সমর্থিত ভাড়াটে বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর দ্রুত অগ্রযাত্রার পর দেশটির পশ্চিম উপকূলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় রহস্যময় বিস্ফোরণ
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ‘শিকার করার’ যুগ শুরু হয়েছে : গালিবাফ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাব আল-মান্দেব প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মক্কায় হুথিদের ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্ক করল ইরান
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পশ্চিমবঙ্গের সাহিদাকে বাংলাদেশে পুশইন, কেন্দ্রের জবাব চাইল ভারতের সুপ্রিম কোর্ট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাকিস্তানে পুলিশ সদর দফতরে আত্মঘাতী হামলায় নিহত বেড়ে ৩১
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী সেনাবাহিনীর ‘জনবল সংকট’ থেকে সৃষ্টি হচ্ছে নানামুখী সংকট
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যোদ্ধাদের বীরত্বপূর্ণ আরও একটি সফল অভিযানের ঘটনাচিত্র
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সংকট কাটাতে ‘অপপ্রচারে’ বড় বাজেট বরাদ্দ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












