‘সোশ্যাল মিডিয়ায় কাদিয়ানীদের ছড়ানোর বিভ্রান্তি সরকারকে এখনই বন্ধ করতে হবে’
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) অনুষ্ঠিত হলো সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন ২০২৫। আয়োজিত এ সম্মেলনে সমকালীন ধর্মীয় পরিস্থিতি, কাদিয়ানীদের নিষিদ্ধ ঘোষণাসহ ধর্মীয় বিশেষ আলোচনা হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে কাদিয়ানী সম্প্রদায়ের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কার্যক্রম আশংকাজনকহারে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ জনগণের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইনকিলাব সম্পাদক আরও বলেন, আজকাল সোশ্যাল মিডিয়া ও ইউটিউবসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্মে কাদিয়ানীদের প্রশ্নোত্তরভিত্তিক কনটেন্ট ছড়িয়ে পড়ছে। দেশের অনেক সাধারণ মানুষ এসব কনটেন্ট দেখে প্রকৃত তথ্য যাচাই করতে পারে না। ফলে অনেকেই বিভ্রান্তির শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যদি কাদিয়ানীদের কোনো অনলাইন কনটেন্ট ভুল ব্যাখ্যার জন্ম দেয় এবং ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি সৃষ্টি করে, তাহলে প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপ নেওয়ার অধিকার সরকারের রয়েছে। জনগণের ধর্মীয় অনুভূতি রক্ষা ও সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করতে কাদিয়ানীদের প্ল্যাটফর্মের ওপর নজরদারি জরুরি হয়ে উঠেছে। প্রয়োজনে তাদের চ্যানেলগুলোকে বন্ধ করে দেওয়ার আহবান জানান তিনি।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।