রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

সোনালী ব্যাংকের দুটি শাখা থেকে গ্রাহক‌দের টাকা গা‌য়েব

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, রাত ১:৩৭
সোনালী ব্যাংকের দুটি শাখা থেকে গ্রাহক‌দের টাকা গা‌য়েব
টাঙ্গাইল সংবাদদাতা:
টাঙ্গাইলে সোনালী ব্যাংকের দুটি শাখায় বেশ কিছু গ্রাহকের একাউন্ট থে‌কে টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। টাকা কাটার পর গ্রাহকের মোবাইল নম্বরে খুদেবার্তাও (এসএমএস) পাঠা‌নো হ‌য়ে‌ছে। গতকাল মঙ্গলবার (২ জানুয়া‌রি) সকালে সংশ্লিষ্ট গ্রাহকরা ব্যাংকে হাজির হলেও কোনো সমাধান পাননি।
স‌রেজ‌মি‌নে মঙ্গলবার দুপুর ১২টায় ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকে গি‌য়ে দেখা গে‌ছে, একাউন্ট থে‌কে টাকা কে‌টে নেওয়ায় ১৫-২০ জন গ্রাহক ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা কাটাকাটি করছেন।
ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূঞাপুর শাখা সোনালী ব্যাংক থেকে অনেক চাক‌রিজীবী পারসোনাল লোন বা ব্যক্তিগত ঋণ নি‌য়ে‌ছেন। ঋণের সেই টাকা তাদের প্রতি মা‌সের বেত‌ন থে‌কে কে‌টে নেওয়া হয়। কিন্তু ঋণের টাকা কে‌টে নেয়ার পরও এবার ওইসব গ্রাহকের অ্যাকাউন্টে থাকা সব টাকা একসঙ্গে কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। কারও ২ লাখ, কারও এক লাখ টাকা কেটে নেওয়া হয়েছে। কী কারণে টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে সেই বিষ‌য়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। টাকা কে‌টে নি‌য়ে গ্রাহকের মোবাইলে এসএমএসও পাঠ‌ানো হ‌য়ে‌ছে।
একই ঘটনা ঘটেছে সোনালী ব্যাংকের টাঙ্গাইলের কা‌লিহাতী‌ শাখাতেও। সেখানে বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের অ্যাকাউন্ট থে‌কে একইভা‌বে টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে।
ভূঞাপুর শাখা সোনালী ব্যাংকের গ্রাহক হাসান বিন র‌শিদ ব‌লেন, সকা‌লে সোনালী ব্যাংক থেকে মোবাইলে এসএমএস এসে‌ছে। এসএমএস পড়তে গিয়ে দে‌খি আমার অ্যাকাউন্টে জমাকৃত এক লাখ ৮১ হাজার টাকার পুরোটাই কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। ব্যাংকে এসে যোগা‌যোগ ক‌রেছি, কিন্তু এখনো কোনো সমাধান পেলাম না।
ভূঞাপুর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. ওমর ফারুক ব‌লেন, আমার স্ত্রীর অ্যাকাউন্ট থে‌কে এক লাখ ৫১ হাজার টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। কিন্তু কেন টাকা কে‌টে নি‌য়ে‌ছে সেটা জা‌নি না। শুনেছি অ‌নেক গ্রাহ‌কের অ্যাকাউন্ট থে‌কে একইভা‌বে টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে।
সোনালী ব্যাংক প্রিন্সিপাল অ‌ফিসের (ঘাটাইল) ডিজিএম আব্দুল্লাহ ফয়সাল ব‌লেন, সি‌স্টে‌মের মাধ্যমে অ্যাকাউন্ট থে‌কে অ‌টো টাকা কে‌টে নেওয়া হ‌য়ে‌ছে। সিস্টে‌মের সমস্যার কা‌র‌ণে এটা হ‌য়ে‌ছে ব‌লে প্রধান কার্যালয় থে‌কে আমাদের জানা‌নো হ‌য়ে‌ছে। এ ঘটনায় আমরা বিব্রত অবস্থায় আছি। ত‌বে গ্রাহক‌দের টাকা আবার ফেরত দেওয়া হ‌বে।
প্রসঙ্গত, এর আগে ভূঞাপুর উপ‌জেলার গো‌বিন্দাসী শাখা সোনালী ব্যাংকের গ্রাহক‌দের সঞ্চয়ী অ্যাকাউন্ট থে‌কে ম্যানেজার কর্তৃক প্রায় ৫‌ কো‌টি টাকা আত্মসাতের ঘটনা ঘ‌টে‌ছে।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ৪ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ৪ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ৪ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ৪ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ৪ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ৪ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ৪ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ৪ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ৪ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ৪ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ৫ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ৫ ঘণ্টা আগে