সোনার গয়না বিক্রি করা কঠিন হয়ে গেল! - ক্রেতা-বিক্রেতা সবার জন্য নতুন নিয়ম
, ০৩ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৯ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৫ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) পাঁচ মিশালী
চিকিৎসার প্রয়োজনে কাছে থাকা সোনার গয়না বিক্রি করতে চাইছেন বা পুরনো সোনার গয়না পরিবর্তন করে দোকান থেকে আধুনিক ডিজাইনের গয়না নিতে চাইছেন, বর্তমানে দুটো কাজই আগের থেকে অনেক কঠিন হয়ে গেল। সেই সঙ্গে খরচ হবে ভালো পরিমাণ অর্থ।
সোনার গয়নায় হলমার্ক সংক্রান্ত কেন্দ্রীয় সরকারের নিয়মের জেরেই এই অবস্থা। সম্প্রতি সেই নিয়ম কিছুটা পরিবর্তিত হয়েছে। তার ফলে জুন মাস থেকে প্রয়োজন পড়লেও সোনার পুরনো গয়না সহজে বিক্রি বা এক্সচেঞ্জ করতে পারবেন না।
১ এপ্রিল থেকে গোটা দেশজুড়ে সোনার গয়না বিক্রিতে হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড’র নির্দেশে কঠোরভাবে এই নিয়ম বলবৎ করা হয়। এর ফলে দেশের কোনও সোনার গয়না প্রস্তুতকারী হলমার্ক ছাড়া আর সেটি বিক্রি করতে পারে না। এই হলমার্কের উদ্দেশ্য হল একটি গয়নায় ঠিক কত ক্যারেট সোনা আছে তা নির্ধারণ করে জানিয়ে রাখা। যাতে ক্রেতাদের সহজে ঠকাতে না পারে গয়নার ব্যবসায়ীরা। উল্লেখ্য, সাধারনত গয়নায় ১৮-২২ ক্যারেট সোনা থাকে।
মূলত ক্রেতা সুরক্ষার কথা ভেবেই সোনার গয়নায় হলমার্ক বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এতদিন সোনার গয়নায় হলমার্কের এই নিয়মের প্রভাব পড়ছিল গয়না ব্যবসায়ীদের উপর। তবে এবার সাধারণ মানুষও এই কেন্দ্রীয় নিয়মের জেরে বেশ সমস্যায় পড়তে চলেছে। কারণ নতুন নিয়মে পরিষ্কার জানানো হয়েছে, জুন মাস থেকে কাছে থাকা পুরনো সোনার গয়না বিক্রি করতে চাইলে বা কারওর সঙ্গে এক্সচেঞ্জ করতে চাইলেও তাতে হলমার্ক থাকাটা বাধ্যতামূলক।
ধরুন আপনার কাছে সোনার কোনও একটি গয়না আছে। বিশেষ প্রয়োজনে সেটি বিক্রি করবেন ভাবছেন। এর আগে সেই গয়না দোকানে নিয়ে গেলে বা সংশ্লিষ্ট কারোর কাছে সরাসরি বিক্রি করা যেত। কিন্তু চলতি জুন মাস থেকে পুরনো সোনার গয়নাতেও হলমার্ক না থাকলে আর সেটা বিক্রি করা যাবে না।
এদিকে এপ্রিল মাস থেকে হলমার্ক বাধ্যতামূলক হওয়ার আগে বেশিরভাগ সোনার গয়নাতেই এই বিশেষ চিহ্ন থাকত না। আর তাই এখন সাধারণ মানুষ বাড়িতে থাকা সোনার গয়না বিক্রি করতে চাইলে তাদেরকেও সোনার দোকানের মত সেই গয়নায় আগে হলমার্ক বসাতে হবে, তারপরই বিক্রি করা সম্ভব। এদিকে ব্যাঙ্ক বা অন্য কোনও আর্থিক প্রতিষ্ঠান থেকে গোল্ড লোন নিতে গেলেও আপনার সোনার গয়নায় হলমার্ক আছে কিনা সেটাও এবার থেকে খুঁটিয়ে দেখা হবে।
এই হলমার্কের ঝামেলা কম নয়। এমনিতেই সোনা গয়না ব্যবসায়ীদের অভিযোগ, প্রয়োজনের তুলনায় হলমার্ক সেন্টারের সংখ্যা কম। ফলে গয়নায় হলমার্ক করতে বেশি সময় লাগছে। এই পরিস্থিতিতে পুরানো সোনার গয়নায় হলমার্ক করতে হলে সরকারি রেট অনুযায়ী গয়না পিছু ৪৫ টাকা খরচ হবে বলে জানা গিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছায়াপথের কেন্দ্রে বিরল দৃশ্য, নতুন রহস্যের সূত্র পাওয়ার দাবি বিজ্ঞানীদের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০২৬ সালের পূর্ণ সূর্যগ্রহণ: কোথায় দেখা যাবে বিরল এই মহাজাগতিক ঘটনা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্ষুধা মেটাতে বাদাম খেলে যেসব উপকার পাবেন
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেড়ার লোম দিয়ে জায়নামাজ তৈরীর একমাত্র বাংলাদেশী কারিগর আব্দুল খালেক!
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পারস্যের কার্পেট কীভাবে সময়ের গল্পকে শিল্পের বুননে ধারণ করে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিটস্ট্রোক ও পানিশূন্যতার ঝুঁকি কমাবে প্রাকৃতিক ফল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুতুব মিনার চত্বরের লৌহস্তম্ভে ১৬০০ বছরেও মরিচা ধরেনি, কী কারণে এমন অক্ষত?
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ক্যানসারের নতুন ইনজেকশন রোগীদের টিউমার পুরোপুরি নির্মূল করছে, দাবি বিজ্ঞানীদের
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গরমে তালের শাঁস খাওয়ার আগে জানুন জরুরি তথ্য
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্বর্ণ এত দামি কেন, অর্থনীতিতে এর প্রভাব কী?
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে কমলো স্বর্ণের দাম, ভরি কত
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রহস্যদ্বীপ কেশম: পারস্য উপসাগরের বুকে সবুজ পান্না
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












