সোনারগাঁয়ের যে বাজারে প্রতিদিন ২০ লাখ টাকার মাছ বিক্রি হয়
, ২২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদাদতা:
সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার এলাকা। মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা এই ঘাটটি ‘বৈদ্যেরবাজার ফিশারি ঘাট’ নামে পরিচিত। এটি এখন মিঠাপানির ছোট মাছের এক বিশাল বাজারে পরিণত হয়েছে, যা ‘ছোট মাছের বড় বাজার’ হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রতিদিন ভোররাত থেকে শুরু হয়ে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এই বাজারের কার্যক্রম শেষ হয়। সারা বছরই এই মাছের বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় লেগে থাকে।
বৈদ্যেরবাজার ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, মেঘনা নদীর তীর ঘেঁষা এই বাজারে ভোররাতেই ক্রেতা-বিক্রেতাদের আনাগোনা শুরু হয়। ঢাকা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে পাইকার মহাজন ও খুচরা ক্রেতারা তাদের পছন্দের মাছ কিনতে এখানে আসেন। নৌকা ও ছোট-বড় ট্রলারে করে জেলেরা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে ঘাটে ভিড় করেন। পাইকাররা এসব মাছের ডাকের (নিলাম) মাধ্যমে কেনেন এবং কিনে নিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন বাজারে সরবরাহ করেন।
এই বাজারে মেঘনা নদীর সুস্বাদু সব মাছ পাওয়া যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো টেংরা, পাবদা, মেনি, বাইলা, চিংড়ি, বাইম, পোয়া, কাজলি, কাচকি, মলা, বজরি, বইছা, পুঁটি, কই, শিং ও টেকচাঁদা। এসব ছোট মাছের পাশাপাশি রুই, কাতলা, আইড়, বাঘা আইড়, ইলিশ, বোয়াল, চিতলসহ বড় মাছও বিক্রি হয়।
ঢাকার রামপুরার বনশ্রী এলাকা থেকে আসা মাহবুবুল আলম ও সাজ্জাদ মিয়া বলেন, আমরা প্রতি মাসেই এই ঘাটে মাছ কিনতে আসি। এখানকার মাছ খুব তরতাজা ও সুস্বাদু হওয়ায় পরিবারের সদস্যদের পছন্দের তালিকায় সব সময় শীর্ষে থাকে এই এলাকার ছোট মাছ।
নারায়ণগঞ্জের ফতুল্লার মারুফ হাসান ও তার বন্ধু আকবর আলী জানান, তারা প্রতি সপ্তাহে বৈদ্যেরবাজার থেকে মাছ কেনেন। এসব মাছ তারা আত্মীয়-স্বজনের বাড়িতে পাঠান এবং নিজেরাও খান। তারা বলেন, এই এলাকার মাছের স্বাদ বেশ ভালো। তাই মাছ কিনতে লোকজন এই বাজারে ভিড় করেন। তবে আগে মাছের দাম কম ছিল, এখন একটু চড়া। দালালদের আনাগোনাও বেড়েছে। এখন দালালদের মাধ্যমে মাছ কিনতে হয়।
ঢাকার ডেমরা থেকে আসা মাছের আড়তের পাইকারি বিক্রেতা জসিমউদ্দিন বলেন, মেঘনার তরতাজা ছোট মাছের কদর অনেক বেশি। ঢাকা ও নারায়ণগঞ্জের ভোজনরসিক মানুষ আগে থেকেই এসব মাছের অর্ডার দিয়ে রাখেন। অনেক ক্ষেত্রে আমরা ক্রেতাদের চাহিদা অনুযায়ী তাদের বাসায় বাসায় এসব মাছ পৌঁছে দিই। এই মাছের স্বাদ যারা একবার গ্রহণ করেছেন, তারা তা ভুলতে পারেন না। এ জন্য অনেকে অগ্রিম অর্ডার করেন।
বৈদ্যেরবাজার ঘাটের মাছ ব্যবসায়ী মোহাম্মদ উজ্জল বলেন, এই ঘাটে কুমিল্লার মেঘনা থানার বিভিন্ন এলাকা এবং আড়াইহাজার ও সোনারগাঁয়ের নুনেরটেক এলাকার জেলেরা মাছ বিক্রি করতে আসেন। ‘প্রতিদিন এখানে গড়ে ১৫ থেকে ২০ লাখ টাকার শুধু ছোট মাছ বিক্রি হয়,’ জানান তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আলুবোখারার বাগান করে ৭টিতেই হাবিবুরের সফলতা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নেই অভিজ্ঞতা, এরপরও বিদ্যুৎ-জ্বালানি বোর্ডে বাড়তি দায়িত্বে আট আমলা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












