সেলাই মেশিন মেরামতের আড়ালে আগ্নেয়াস্ত্রের কারখানা!
, ২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের দোকানের আড়ালে গড়ে তোলা একটি অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ। এর আগে গত শনিবার (২৫ এপ্রিল) সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে প্রথমে গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে আফজাল হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় আফজালকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দুইনলা বন্দুক, দুটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরবর্তীতে আফজালের দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনা শহরের রূপকথা রোডের বোরহান মার্কেটে তার নিজস্ব দোকানে দ্বিতীয় দফা অভিযান চালায় ডিবি পুলিশ। সেখানে গিয়ে দেখা যায়, সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের বৈধ ট্রেড লাইসেন্স থাকলেও দোকানের পেছনে কৌশলে গড়ে তোলা হয়েছে আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামতের কারখানা। সেখান থেকে বন্দুকের বডি, ব্যারেল, ট্রিগার, স্প্রিং, ফায়ারিং পিন এবং অস্ত্র তৈরির ড্রিল মেশিনসহ বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রাশিদুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামত করে বিভিন্ন মহলে সরবরাহ করে আসছিল। এই ঘটনায় পাবনা সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার টাঙ্গাইলে এক কুকুরের কামড়ে আহত ৫৪ জন
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এত বজ্রপাত জানলে তো সুনামগঞ্জে বিয়েই করতাম না -স্পিকার
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পদ্মায় বড়শি টানতেই উঠে এলো কুমির
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নারী শিক্ষার্থীদের গোপন ছবি ফাঁস করে টাকা আদায়, গ্রেফতার ৫
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চালক ও যাত্রীবেশে থাকা ছিনতাইকারী চক্র হত্যা করেছে কাস্টমস কর্মকর্তাকে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তারেক রহমানের ‘কোমর ভেঙে’ দেয়ার অভিযোগ অস্বীকার মাসুদ উদ্দিনের
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রাণহানি ছাড়াই জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে -চট্টগ্রাম ডিসি
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী সপ্তাহ থেকেই লোডশেডিং কমে আসবে -জ্বালানি মন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রস্তুতি শেষে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন -ফখরুল
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভুল ও অপতথ্য প্রতিরোধ আমাদের জন্য যুদ্ধে পরিণত হয়েছে -তথ্যমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পে ভুল সংশোধন করে বাস্তবায়ন জোরদার করা হবে -অর্থমন্ত্রী
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ময়মনসিংহ মহানগর পুলিশ গঠনসহ ৭ দাবি পুলিশের -পুলিশের পক্ষ থেকে বিশেষ তিনটি ইউনিট গঠন করার প্রস্তাব দেয়া হবে
২৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)