সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণের প্রতিবাদে গণমিছিল
-বড় ধরণের ক্ষতির মুখে পড়বে বহু মানুষ
, ২১ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ২৫ অক্টোবর , ২০২৪ খ্রি:, ০৯ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ ও পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধের প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে মানববন্ধন ও গণমিছিল করা হয়েছে। গতকাল বুধবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন দ্বীপজুড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন ও গণ মিছিলে ছাত্রনেতা তাওহীদুল ইসলাম বলেন, সরকার সেন্টমার্টিনে পর্যটক সীমিতকরণ এবং রাত্রিযাপনে নিষিদ্ধের যে সিদ্ধান্ত নিয়েছে, তা পরিবর্তন করতে হবে। যদি সিদ্ধান্ত পরিবর্তন না করা হয়, তাহলে কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
তিনি আরও বলেন, দ্বীপের ৮০ শতাংশ মানুষ পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল। আমাদের পরিবারের আয়-রোজগার বন্ধ হয়ে গেলে আমাদের পড়ালেখাও বন্ধ হয়ে যাবে। এতে সমাজে অসামাজিক কার্যকলাপ বেড়ে যেতে পারে।
সেন্টমার্টিনের হোটেল মারমেইড রিসোর্টের মালিক মাহবুব আলম বলেন, দ্বীপের পরিবেশ রক্ষার নামে দ্বীপের পর্যটক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীরা লাখ লাখ টাকা বিনিয়োগ করেছেন। সরকারি যদি দ্বীপে পর্যটক আসা সীমিতকরণ ও রাত্রিযাপন বন্ধ করে, তাহলে আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়বো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)