সেনাবাহিনী নিয়ে ঠাট্টা করলে শাস্তি, আইন করছে পাকিস্তান
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ তাসি, ১৩৯০ শামসী সন, ৬ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২৩ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তানের ক্ষমতা কাঠামোর শীর্ষে অবস্থান করা সামরিক বাহিনীকে নিয়ে ঠাট্টা-রসিকতা ও কলঙ্ক লেপন বন্ধে কঠোর আইন করছে দেশটির সরকার। ভারসাম্য রক্ষা করতে অবশ্য আইনে সামরিক বাহিনীর পাশাপাশি বিচার বিভাগকেও অন্তর্ভুক্ত করা হয়েছে আইনটিতে।
প্রস্তাবিত সেই আইনের খসড়া অনুযায়ী, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি পাকিস্তানের সেনাবাহিনী কিংবা বিচারবিভাগ নিয়ে সংবাদমাধ্যম-সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে ঠাট্টা-রসিকতা কিংবা কলঙ্ক লেপন করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি বা গোষ্ঠীকে বিচারের আওতায় আনা হবে এবং দোষ প্রমাণিত হলো পাকিস্তানের দ-বিধি এবং কোড অব ক্রিমিনাল প্রোসিডিওর (সিআরপিসি) অনুযায়ী অভিযুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে সর্বোচ্চ ৫ বছর কারাবাসের সাজা এবং ১০ লাখ পাকিস্তানি রুপি জরিমানা অথবা উভয় দ-ে দ-িত করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি পাকিস্তান সেনাবাহিনী ও বিচারবিভাগের বিরুদ্ধে সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে কলঙ্কজনক, অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ বিভিন্ন আক্রমনাত্মক বক্তব্য ও পোস্ট লক্ষ্য করছেন তারা। এসব অনাকাক্সিক্ষত আক্রমণ প্রতিহত করতেই আইনটি করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)