১০০ টি চমৎকার ঘটনা
সূক্ষ্মদর্শী ইমাম
ঘটনা-২৭
, ১৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ সাদিস ১৩৯১ শামসী সন , ০২ নভেম্বর, ২০২৩ খ্রি:, ১৭ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
একদিন, তিনি বাগদাদের এক গলিতে দাঁড়িয়ে ছিলেন। তখন কিছু বালক সেখানে খেলাধূলা করছিল। হঠাৎ তৎকালীন খলীফা মামূনুর রশীদ সে পথ দিয়ে গমন করলো, তখন সকল বালকরা (মামূনুর রশীদকে দেখে ভয়ে পথ ছেড়ে) পালিয়ে গেলো। কিন্তু হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম তিনি স্বস্থানেই দাঁড়িয়ে রইলেন। তখন উনার বয়স ছিল ৯ বছর অথবা ১৪ বছর। যাহোক, ছোট্ট এক বালক উনার এভাবে অবিচল ও নির্ভিক চিত্তে দাঁড়িয়ে থাকা দেখে খলীফা মামূনুর রশীদ বালক ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার কাছে আসলো। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি মামূনুর রশীদের অন্তরে হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার প্রতি মুহাব্বত ঢেলে দিলেন। তখন মামূনুর রশীদ বললো, হে বালক! কোন জিনিস আপনাকে চলে যেতে নিষেধ করলো? অর্থাৎ আমাকে দেখার সাথে সাথে অন্য সকল বালকরা দৌড়ে পালালো অথচ আপনি স্বস্থানে দাঁড়িয়ে রয়েছেন, তার কারণ কি? হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম তিনি সাথে সাথে অতি দ্রুত জাওয়াব দিলেন, “হে আমীরুল মু’মিনীন! পথ সংকীর্ণ নয় যে, আমি সরে গিয়ে আপনার পথ প্রশস্ত করে দিবো। আর আমি কোনো অপরাধও করিনি যে আপনাকে ভয় পাবো। আপনার প্রতি আমার সুধারণা রয়েছে যে, আপনি বিনা অপরাধে কাউকে শাস্তি দেন না।” উনার কথা-বার্তা এবং উনার সুন্দর চেহারা মামূনুর রশীদকে অভিভূত করলো। তখন মামূনুর রশীদ হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনাকে জিজ্ঞাসা করলো, আপনার নাম কি? আপনার পিতার নাম কি?
তিনি বললেন, “আমি হচ্ছি মুহম্মদ ইবনে আলী রিযা আলাইহিস সালাম”। অর্থাৎ হযরত ইমাম আলী রিযা আলাইহিস সালাম উনার ছেলে মুহম্মদ তক্বী (আলাইহিস সালাম)। খলীফা উনার নাম শুনে বুঝে ফেললো যে উনার পিতা হচ্ছেন, আহলু বাইত শরীফ উনাদের অষ্টম ইমাম, হযরত আলী রিযা আলাইহিস সালাম; যিনি হযরত ইমামুছ ছামিন আলাইহিস সালাম হিসেবে সকলের নিকট সুপরিচিত। তখন মামূনুর রশীদ উনার আব্বাজান আলাইহিস সালাম উনার ব্যাপারে সহানুভূতি প্রকাশ করলো এবং উনার বদান্যতার বিষয় বর্ণনা করলো।
(ইনশাআল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (২৫)
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












