১০০ টি চমৎকার ঘটনা
সূক্ষ্মদর্শী ইমাম
ঘটনা-২৭
, ২০ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ সাদিস ১৩৯১ শামসী সন , ০৫ নভেম্বর, ২০২৩ খ্রি:, ২০ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার বয়স অল্প হওয়া সত্ত্বেও যখন উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযুর্গী-সম্মান, সম্মানিত ইলম মুবারকের পরিপূর্ণ আযমত বা শ্রেষ্ঠত্বের প্রমাণসমূহ ব্যাপকভাবে প্রকাশ পেলো, তখন মামূনুর রশীদ তার আওলাদ হযরত উম্মুল ফযল আলাইহাস সালাম উনাকে হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার সাথে শাদী বা সম্মানিত নিসবতে আযীম শরীফ দেয়ার জন্য সংকল্প করলো এবং এ বিষয়ে দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করলো।
তখন আব্বাসীয়রা খলীফা মামূনুর রশীদকে বাধা দিলো। মামূনুর রশীদ যখন তাদের সাথে আলোচনা করলো যে, সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনাকে সে এজন্য পছন্দ করেছে যে, উনার সম্মানিত বয়স মুবারক অল্প হওয়া সত্ত্বেও তিনি সম্মানিত ইলম মুবারক, সম্মানিত মা’রিফাত মুবারক, বিচক্ষণতা ও ধৈর্য্যশীলতার দিক থেকে পরিপূর্ণ মর্যাদার অধিকারী। সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম তিনি যে এই সকল সম্মানিত ছিফত মুবারক বা বৈশিষ্ট্য মুবারক উনাদের অধিকারী এ বিষয়ে তারা বিরোধীতা করলো। তখন তারা পরষ্পর ওয়াদা করলো যে, তারা এমন এক ব্যক্তিকে সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার নিকট প্রেরণ করবে, যে উনাকে পরীক্ষা করবে। তাই তারা হযরত ইমাম ইয়াহইয়া ইবনে আকছাম রহমাতুল্লাহি আলাইহি উনাকে প্রেরণ করলো। আর তারা উনাকে অনেক বিষয়ের প্রতিশ্রুতি দিলো এইজন্য যে, যেন তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনাকে কথা দিয়ে আটকিয়ে দিতে পারেন। তারপর আব্বাসীয়রা হযরত ইয়াহইয়া ইবনে আকছাম রহমাতুল্লাহি আলাইহি এবং খিলাফতের বিশেষ ব্যক্তিদেরসহ মামূনুর রশীদের নিকট উপস্থিত হলো।
তখন মামূনুর রশীদ সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনার জন্য একখানা বিছানা বা আসনের ব্যবস্থা করার নির্দেশ দিলো। সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম তিনি সেখানে সম্মানিত তাশরীফ মুবারক নিলেন। তারপর হযরত ইয়াহইয়া রহমাতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি’ আলাইহিস সালাম উনাকে অনেক মাসয়ালা-মাসায়িল জিজ্ঞাসা করলেন। তিনি অতি উত্তমভাবে সে সকল মাসয়ালা-মাসায়িলের জবাব দিলেন এবং সেগুলো ব্যাখ্যা করে হযরত ইয়াহইয়া ইবনে আকছাম রহমাতুল্লাহি আলাইহি উনাকে বুঝিয়ে দিলেন।
(ইনশাআল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (১ম পর্ব)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৩)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৭)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












