সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে কর্মসূচি বিএনপি’র
নির্বাচনের দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তায় রয়েছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। আগামী দিনের ক্ষমতার দাবিদার বিএনপি মনে করছে, অনির্বাচিত ব্যক্তিদের হাতে দীর্ঘদিন ক্ষমতার লাগাম থাকলে সাধারণ মানুষের মুক্তি মিলবে না। দেশের কোনো সমস্যারই সমাধান হবে না। এজন্য ভোট কবে হবে তা নিশ্চিত হতে চায় বিএনপি। কিন্তু অন্তর্র্বতী সরকারের কাছ থেকে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যাচ্ছে না।
চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের মাঝামাঝি পরবর্তী জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। শনিবার বাংলাদেশ সফররত ব্রিটিশ এমপি রূপা হককে নির্বাচনের এ সম্ভাব্য সময় জানান তিনি। এ সময় আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ এবং সুষ্ঠু হবে বলেও ব্রিটিশ ওই এমপিকে আশ্বস্ত করেন প্রধান উপদেষ্টা। তিনি এর আগেও একই সময়সীমা উল্লেখ করেছিলেন। কিন্তু দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ অধিকাংশ দলই কবে নির্বাচন হবে তা নিশ্চিত হতে চায়। তারা বলছে, নির্বাচন নিয়ে জনমনে যে সংশয় তৈরি হয়েছে প্রধান উপদেষ্টার এ ঘোষণায় তা কাটবে না। প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনের সময়ের প্রশ্নে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। বিএনপির দায়িত্বশীলরা জানান, ফেব্রুয়ারি থেকে ৩১ দফা নিয়ে সারা দেশে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি। এসব কর্মসূচি থেকে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হবে।
এ ছাড়া বিএনপির সমমনা দলগুলোও নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবিতে সভা-সমাবেশ অব্যাহত রাখবে।
বিএনপির দায়িত্বশীলরা বলছেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট নন তারা। সরকার দেশকে নির্বাচনমুখী করতে না পারলে দেশবিরোধী নানা ধরনের অপপ্রচার-ষড়যন্ত্র অব্যাহত থাকবে। পতিত সরকার দেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাবে। বিএনপি মনে করে, চলতি বছরের প্রথমার্ধে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম শেষ করে পরবর্তী তিন থেকে চার মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। সর্বোচ্চ ২০২৫ সালের শেষ নাগাদ হলে তাতে আপত্তি থাকবে না তাদের। তবে নির্বাচন ২০২৬ সালে গেলে সেটি হবে দীর্ঘ সময়। যা মোটেও কাম্য নয়। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি ধারণা দিয়েছেন। কিন্তু বিএনপি ধারণা নয়, নির্দিষ্ট রোডম্যাপ চায়। তিনি বলেন, সংস্কার যুগ যুগ ধরে চলবে, এটা নতুন কিছু নয়। সময়ের চাহিদায় সংস্কার প্রয়োজন হয়। আমরা আশা করছি, এ সরকার দ্রুততম সময়ে জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফেরত দেবে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।