সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগই নির্বাচনে যাবে না -জিএম কাদের
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নির্বাচনেই যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের আদর্শ পরিবেশ আওয়ামী লীগ কখনই তৈরি করতে দেবে না। সেই পরিবেশ তৈরি হলে, আওয়ামী লীগ নির্বাচনেই যাবে না। যদি আদর্শ পরিস্থিতিতে নির্বাচন হয়, তাহলে এমনিতেই সরকারের পতন হয়ে যাবে। কোনো কিছুর প্রভাব লাগবে না।
এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রকাশিত ওই সাক্ষাৎকারে জিএম কাদের বলেন, দেশ বাকশালি কায়দায় চলছে। বাকশাল আইনের মাধ্যমে হয়েছিল। সবাইকে বাকশালের সদস্য করা হয়েছিল আইনগতভাবে। এখন আইনি কাঠামো না দিয়ে, নিজস্ব কায়দায় বাকশাল করা হয়েছে। আমি যা শুনেছি, আজকাল সেনাবাহিনীতে পর্যন্ত জিজ্ঞাসা করা হয়, ‘তুমি আওয়ামী লীগের লোক কিনা?’ আওয়ামী লীগ না হলে এখন আর ব্যবসা দেওয়া হয় না, চাকরি দেওয়া হয় না। এর বাইরে একটি বিভাজন তৈরি করা হয়েছে, স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে। আজকের দিনে যদি মূল্যায়ন করি, তাহলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)