সুন্নতী খাবার গোশত সম্পর্কিত হাদীছ শরীফ
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যেসব প্রাণীর গোশত গ্রহণ করেছেন সেসব কতিপয় প্রাণীর গোশতের বিবরণ।
শুকনা গোশত (لَـحْمٌ مُصْلَحٌ/ اللحوم الـجافة/لَـحْمٌ قَدِيْدٌ) লাহমুন মুছলাহুন/ জাফফাহ/ ক্বদীদুন:
আরবীতে لَـحْمٌ مُصْلَحٌ শব্দের বাংলা অর্থ হচ্ছে শুকনা গোশত। অর্থাৎ কাঁচা গোশতকে রোদে শুকানোর পর গোশতের ভেতরে থাকা পানি সম্পূর্ণরূপে শুকানোর পর গোশতের যে অবস্থাটি তৈরি হয় তাকে লাহমুন মুছলাহুন বা শুকনা গোশত বলা হচ্ছে।
এ সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ ثَوْبَانَ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ ضَحَّى رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُـمَّ قَالَ يَا ثَوْبَانُ اَصْلِحْ لَنَا لَـحْمَ هَذِهِ الشَّاةِ. قَالَ فَمَا زِلْتُ اُطْعِمُهُ مِنْهَا حَتّٰى قَدِمْنَا الْمَدِينَةَ
অর্থ: হযরত ছাওবান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে আমরা ছফরে থাকা অবস্থায় একটি দুম্বা জবাই করলাম এবং তিনি এই গোশত শুকাতে আমাকে আদেশ মুবারক করলেন। অতঃপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে এই গোশত পেশ করেছি পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে পৌঁছার পূর্ব পর্যন্ত। (আবূ দাঊদ শরীফ: কিতাবুত দ্বয়িহ্যা: বাবু ফিল মুসাফিরি ইউদ্বহ্যি: হাদীছ শরীফ নং ২৮১৪)
শুকনা গোশত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো বর্ণিত রয়েছে-
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ رَاَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اُتِـيَ بِـمَرَقَةٍ فِيْهَا دُبَّاءٌ وَقَدِيْدٌ فَرَاَيْتُهُ يَتَتَبَّعُ الدُّبَّاءَ يَأْكُلُهَا
অর্থ: হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে কিছু শুরুয়া হাজির করা হল, যাতে কদু ও শুকনো গোশ্ত ছিল। তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কদু বেছে বেছে খেতে দেখেছেন। (বুখারী শরীফ: কিতাবুত ত্বয়ামাহ: বাবুল ক্বদীদ: হাদীছ শরীফ নং ৫৪৩৭)
শুকনা গোশত তৈরির প্রক্রিয়া:
১. গোশত চিকন করে দড়ির আকৃতিতে কাটতে হবে অথবা পাতলা বিস্কিট আকৃতিতে কাটতে হবে।
২. হলুদগুড়ার পেস্ট গোশতে মাখিয়ে নিতে হবে।
৩. দড়ির আকৃতিতে কাটা গোশতের একপ্রান্তে অথবা বিস্কিট আকৃতির কাটা গোশতের মাঝখানে ধাতব তার বা চিকন লোহা দিয়ে ছিদ্র করতে হবে।
৪. নিরাপদ স্থানে রোদে শুকাতে হবে।
সংরক্ষণ পদ্ধতি:
বায়ুরোধক কাঁচের বোতল বা কৌটায় শক্তভাবে মুখ আটকিয়ে রাখতে হবে। ঠান্ডা ও শুষ্কস্থানে রাখতে হবে। ফ্রীজে সংরক্ষণ করা হলে শুকনা গোশত ১বছর পর্যন্ত ভালো থাকে।
লাহমুন মুছলাহুন রান্নার প্রণালী: ৫০ গ্রাম লাহমুম মুছলাহুন প্রথমে ১৫-২০ মিনিট চুলায় জাল দিয়ে ছেকে রাখুন। তারপর স্বাভাবিক গোশতের মতোই রান্না করুন।
উপকারিতা:
১. খুবই সুস্বাদু, ২. ক্যালসিয়ামের উৎস ৩. ভিটামিন ডি ৪. চর্বিবিহীন
আরও পড়ুন
সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক
কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না
কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ …
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।