সুন্দরবন রক্ষীদের অরক্ষিত জীবন, নেই নৌযান ও সরঞ্জাম
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২১ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
চারদিকে পানি, এর ভেতরে বন। এর নাম সুন্দরবন। প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটারজুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় দুই-তৃতীয়াংশ বাংলাদেশে। যার আয়তন ৬০১৭ বর্গ কিলোমিটার। বিশাল ও দুর্গম এই বন রক্ষায় বন বিভাগের যেসব রক্ষী দায়িত্ব পালন করেন, তাদের জীবন অরক্ষিত। তাদের নেই আধুনিক নৌযান ও সরঞ্জাম। ফলে ঝুঁকি নিয়ে অভিযান চালান তারা।
বনরক্ষীরা বলছেন, সুন্দরবনের একাংশ থেকে অন্য অংশে যেতে নৌপথই একমাত্র ভরসা। কিন্তু সুন্দর এই বন ঘিরে অনেক অপরাধ সংঘটিত হয়। আবার সুন্দরবনে আশ্রয় নেয় অনেক অপরাধী। বনের কাঠ চুরি করে নিয়ে যায় দস্যুরা। হরিণ শিকার করে কেউ কেউ। কিন্তু বন বিভাগের জলযান তেমন নেই। যা রয়েছে তাও তেলের অভাবে চালানো যায় না।
এ অবস্থায় যেসব বনরক্ষী গভীর বনে দায়িত্ব পালন করেন, তারা সেখানে অসুস্থ হয়ে পড়লে লোকালয়ে এনে চিকিৎসা করাটা দুঃসাধ্য হয়ে পড়ে। জেলেদের মাছ ধরা ট্রলারের অপেক্ষায় থাকতে হয় লোকালয়ে এসে চিকিৎসা নেওয়ার জন্য। আবার কখনও কখনও তাদের খাবারও শেষ হয়ে যায়। তখন জেলেদের কাছে থেকে খাবার নিয়ে তাদের বেঁচে থাকতে হয়। রয়েছে বিশুদ্ধ পানির সংকট। আবার রেশন ও অন্যান্য সুবিধাও পান না তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, সুন্দরবনের সম্পদ রক্ষায় প্রশাসনিক দায়িত্বে রয়েছেন একজন বন সংরক্ষক। দুটি বিভাগীয় অফিসের দায়িত্বে আছেন দুজন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)। এই দুটি বিভাগের (পূর্ব ও পশ্চিম) চারটি রেঞ্জের আওতায় ১৬টি স্টেশন ও ৬৩টি টহল ফাঁড়ি রয়েছে। সেগুলো বন্যা ও ঝড়-জলোচ্ছ্বাসে বনরক্ষীদের জন্য নিরাপদ নয়। জ্বালানি তেমন না পাওয়ায় এবং নৌযান না থাকায় টহল কার্যক্রম বিঘিœত হয়। এই সুযোগে বনে চোরাকারবারি ও অপরাধীরা মাঝেমধ্যে মাথাচাড়া দিয়ে ওঠে।
পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী ও প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘আধুনিক নৌযান না থাকায় অভিযান চালাতে সমস্যায় পড়তে হয় বনরক্ষীদের। অপরাধীদের দ্রুতগামী নৌযান আছে। আমাদের যেসব নৌযান আছে, সেগুলো অপরাধীদের দ্রুতগামী নৌযানের সঙ্গে পেরে ওঠে না। এজন্য অপরাধীদের ধরতে গিয়ে পিছিয়ে পড়তে হয় রক্ষীদের।’
তিনি আরও বলেন, ‘বনরক্ষীদের আছে বহু পুরনো চাইনিজ রাইফেল এবং এসএলআর। অথচ সুন্দরবনের দস্যুদের রয়েছে আধুনিক অস্ত্র। ফলে এসব অস্ত্র দিয়ে দস্যুদের দমন করা সম্ভব হয় না। এজন্য বনরক্ষীদের শক্তিশালী অস্ত্র দেওয়া প্রয়োজন।’
কটকা ও কচিখালী টহল ফাঁড়ির বনরক্ষী আব্দুস সবুর, নজরুল ইসলাম এবং শহিদুল ইসলাম জানান, সার্বক্ষণিক দায়িত্ব পালন করেও বাড়তি সুযোগ পান না তারা। কম বেতন পান। নেই রেশনিং ব্যবস্থা ও ঝুঁকি ভাতা। তাদের জীবন অনেকটাই অনিরাপদ। অনেকটা দুঃখে-কষ্টে চলতে হচ্ছে তাদের।
তারা আরও জানান, গহীন বনের ফাঁড়িগুলো থেকে লোকালয়ে এসে ওষুধপত্র ও প্রয়োজনীয় বাজার করতে হয়। বন্যা হলে তারা বনের ফাঁড়িগুলোতে থাকতে পারেন না। এখানে থাকার কোনও ব্যবস্থা নেই।
সুন্দরবন বিভাগের কর্মকর্তারা বলছেন, দেশের অর্থনীতিতে সুন্দরবনের অবদান প্রতি বছর প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। এজন্য সুন্দরবন রক্ষা ব্যবস্থা ও রক্ষীদের আধুনিকায়ন করতে চান তারা।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবন সুরক্ষায় দায়িত্বে থাকা বন বিভাগের লোকবল সংকট আছে। আধুনিক নৌযানের সংকট দীর্ঘদিনের। এজন্য আধুনিক নৌযান যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এ ছাড়া বনরক্ষীদের আরও সুযোগ-সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে।’
সুন্দরবন রক্ষায় নিয়োজিত বনরক্ষীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার এমনটি জানালেন পরিবেশ, বন ও পানিবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
তিনি বলেন, ‘আগের তুলনায় বনরক্ষীদের সুযোগ-সুবিধা বেড়েছে। সুন্দরবন সুরক্ষা ও ইকোট্যুরিজম প্রকল্পের আওতায় সুন্দরবন ও বনরক্ষীদের জীবনমান উন্নয়নে কাজ চলছে।’
ইকোট্যুরিজম প্রকল্পের আওতায় বনরক্ষীদের জন্য পাঁচটি নৌযান কেনাসহ ২৫ কোটি টাকার কাজ চলমান আছে বলেও উল্লেখ করেন উপমন্ত্রী। তিনি বলেন, ‘এ ছাড়া সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় চারটি নৌযান কেনাসহ তিন কোটি টাকার কাজও চলমান। পাশাপাশি চলতি অর্থবছরে ১৬ কোটি টাকার কাজ প্রক্রিয়াধীন আছে।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












