বিক্রেতাদের দাবি:
কমিশন না বাড়ালে নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি সম্ভব নয়
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৪ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৪ এপ্রিল, ২০২৩ খ্রি:, ২১ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) আন্তর্জাতিক বাজারের মূল্যের সঙ্গে সমন্বয় করে ভোক্তা পর্যায়ে দাম নির্ধারণ করে থাকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ফলে প্রতিমাসেই এলপিজি গ্যাসের দাম ওঠা-নামা করে। তবে এলপিজি গ্যাসের দাম বাড়লে খুচরা পর্যায়ে অধিক মূল্য রাখার যে তোড়জোড় দেখা যায়, দাম কমলে মূল্য হ্রাসের সেই প্রয়োগ দেখা যায় না।
গত রোববার (২ এপ্রিল) গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ২৪৪ টাকা কমিয়ে ১১৭৮ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বিশ্ববাজারে মূল্য কমেছে। ফলে এলপিজি গ্যাসের দাম কমানো সম্ভব হয়েছে বলে জানায় সংস্থাটি। তবে মাঠ পর্যায়ে মূল্য হ্রাসের সেই প্রভাব দেখা যায়নি। গ্রাহককে সিলিন্ডার কিনতে হচ্ছে আগের অতিরিক্ত দামেই।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সরেজমিনে রাজধানীর কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, নতুন মূল্য নির্ধারণের পর ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ৩০০ টাকায়। বিক্রেতারা বলছেন, ডিলার পয়েন্ট থেকে তাদের বেশি দামে কিনতে হচ্ছে। ফলে সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
মোহাম্মদপুর টাউন হল বাজারের হাক্কানী ট্রেডার্সের স্বত্বাধিকারী জহিরুল ইসলাম বলেন, সিলিন্ডার কেনাই পড়ছে ১২০০ টাকার ওপরে। তাহলে ১১৭৮ টাকায় বিক্রি করব কীভাবে?
অপর বিক্রেতা প্রগতি হার্ডওয়্যারের স্বত্বাধিকারী শামসুল হক বলেন, এলপিজি গ্যাসের দাম কমানো হলেও আমাদের তো কম দামে কেনা হচ্ছে না। তাই সরকারি দামে বিক্রি করা সম্ভব নয়। এদিকে ক্রেতারা বলছেন, কেবল দাম কমানো নয়, ভোক্তা পর্যায়ে এর সুবিধা নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।
লালমাটিয়া এলাকার বাসিন্দা সোহান মাহমুদ বলেন, সরকার দাম কমালেও সে দামে তো আমরা কিনতে পারছি না। নতুন দামের সিলিন্ডার কিনতে হচ্ছে ১৩০০ টাকায়। দাম কমানোর পাশাপাশি সেটা বাস্তবায়নও নিশ্চিত করা জরুরি।
এলপিজি খাতের সংশ্লিষ্টরা বলছেন, এলপিজি অপারেটর কোম্পানিগুলো যদি ডিলার পর্যায়ে কমিশনের পরিমাণ না বাড়ায়, তাহলে নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি করা সম্ভব নয়।
বাংলাদেশ এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতির প্রেসিডেন্ট সেলিম মিয়া বলেন, গতকাল পর্যন্ত (২ এপ্রিল) আমাদের সিলিন্ডার কেনা পড়েছে ১২০০ টাকা। আনুষঙ্গিক খরচসহ সেটা আমাদের ১৩০০ থেকে ১৩৫০ টাকায় বিক্রি করতে হয়। এখন কোম্পানিগুলো যদি আমাদের সিলিন্ডার প্রতি সর্বনিম্ন ১২০ টাকা কমিশন দেয় তাহলে আমরা সরকারের নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করতে পারব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ব্রহ্মপুত্রের তীর রক্ষা বাঁধে আবার ধস, আতঙ্কে কয়েক গ্রামের মানুষ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভূমধ্যসাগর থেকে আরও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করলো মিশর
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন প্রকাশ
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম বাড়ায় নিত্যপণ্যের বাজারে অস্থিরতা -‘এখন তো মনে হয় আর খাওনই লাগবো না’:
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গঠন হচ্ছে ‘সাইবার পুলিশ ইউনিট’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাট-বাজার নিয়ে নতুন নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্তুগালে জনসমক্ষে বোরকা পরলে জরিমানা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জামাত ও আ.লীগের পুরনো প্রেম জাগ্রত হয়েছে’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যানজট কমাতে কড়া নির্দেশনা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বন্দরের ব্যবস্থাপনা স্থবির ছিল না, মন্ত্রীর বক্তব্য বিভ্রান্তিকর’
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারতের বিদ্যুৎ করিডোর বাতিল, জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, প্রকাশ্যে পূজা বন্ধসহ ৮ দাবীতে প্রতিবাদী সংবাদ সম্মেলন
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের হিসাব কষছে কানাডা, মারাত্মক পরিণতির শঙ্কা
২৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












