বৃহস্পতিবার

হিজরী
০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২১ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৯ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৪ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৮
  • যোহর১১:৪৫
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫৩ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকটফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তানযে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরবিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলীশিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রীসব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীরপাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছেপুলিশ সুপারের বাসভবনের গেটের সামনে ককটেল বিস্ফোরণ

সুন্দরবন উপকূলে চিংড়িতে জেলি পুশ বাড়ছেই, তিনভাবে প্রতারিত হচ্ছেন ক্রেতারা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, রাত ৩:২৩
সুন্দরবন উপকূলে চিংড়িতে জেলি পুশ বাড়ছেই, তিনভাবে প্রতারিত হচ্ছেন ক্রেতারা
খুলনা সংবাদদাতা:
ভোরের আলো ফোটার আগেই ভ্যান-ইজিবাইক-মোটরসাইকেল-নসিমন ভরে দূরদূরান্ত থেকে আসতে থাকে বিভিন্ন প্রজাতির চিংড়ি মাছ। বেলা ১১টা পর্যন্ত হাজারো ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখর থাকে খুলনার সুন্দরবন উপকূলের কয়রা উপজেলার দেউলিয়া বাজার মৎস্য আড়ত। সেখান থেকে মাছ কেনেন ব্যবসায়ীরা। এরপর কয়রার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা প্রায় পাঁচশ’ ডিপোতে (ঘর) রেখে এসব চিংড়ি মাছে সিরিঞ্জ দিয়ে জেলিসহ বিভিন্ন অপদ্রব্য ঢোকান অসৎ ব্যবসায়ীরা।
স্থানীয় প্রশাসন ও চিংড়ি ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক সময়ে এই প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। সুন্দরবনসংলগ্ন গ্রাম পর্যায়েও ছড়িয়ে পড়ছে। এ কারণে প্রতারিত হচ্ছেন ক্রেতারা। এসব মাছে স্বাস্থ্যঝুঁকি আছে। ভেজাল চিংড়ি রপ্তানি হলে দেশের খ্যাতি নষ্ট হওয়ার সঙ্গে হারিয়ে যেতে পারে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ। প্রশাসনের পক্ষ থেকে মাঝেমধ্যে অভিযান চালানো হলেও জেলি ঢোকানোর (পুশ করার) এই প্রবণতা ঠেকানো যাচ্ছে না।
মৎস্য অফিস ও ব্যবসায়ীরা জানান, সুন্দরবন উপকূলীয় কয়রার চিংড়ির সারা দেশে বেশ কদর রয়েছে। এই কারণে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী ভাতের মাড় বা সাবুদানা এবং আরও কয়েক প্রকার রাসায়নিকের ব্যবহারে তৈরি জেলি চিংড়ির শরীরে সিরিঞ্জ দিয়ে পুশ করে ওজন বাড়ান। এতে মাছের ওজন বেড়ে প্রতি কেজিতে ১৫০ টাকা বেশি পায় তারা।
দেখা গেছে, চিংড়িতে পুশের কারণে মধ্যস্বত্বভোগী মাছ ব্যবসায়ী ফড়িয়া ও কিছু পাইকারি ব্যবসায়ী লাভবান হলেও লোকসানে স্থানীয় চিংড়ি চাষিরা। গত বছর বড় আকারের চিংড়ির প্রতি কেজির দাম ছিল এক হাজার টাকা। বর্তমানে সেগুলোর দাম ৭০০ থেকে ৮০০ টাকা। মাঝারি আকারের যেসব চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে সেগুলোর দাম ৬০০ থেকে ৭০০ টাকা। ছোট আকারের চিংড়ি গত বছর ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হলেও এবার তা ৪০০ থেকে ৫০০ টাকা।
চাষিরা জানান, মাঝারি আকারের প্রতি কেজি চিংড়ি উৎপাদনে ব্যয় হয় ৫০০ টাকারও বেশি। রয়েছে মৎস্য ঘেরে মাছের খাবার খরচ, শ্রমিকের মজুরি, জমির মালিকের লিজ চুক্তির টাকা ও আনুষঙ্গিক খরচ।
কয়রার গোবরা গ্রামের আলমগীর হোসেন নামের এক চিংড়ি চাষি বলেন, ‘গত বছর অতিবৃষ্টিতে মাছ ভেসে গেছে। বছরে কয়েকবার রোগের কারণে চিংড়ি মারা যায়। এরপর আবার জেলি পুশের কারণে দাম কমে যাওয়ায় চিংড়ি চাষ করে লোকসান গুনতে হচ্ছে। অসৎ ব্যবসায়ীদের চিংড়িতে অপদ্রব্য পুশ করার খেসারত দিতে হয় আমাদের মতো সাধারণ চিংড়িচাষিদের।’
নাম প্রকাশ না করার শর্তে চিংড়ি মাছে জেলি পুশের সঙ্গে জড়িত এক ব্যবসায়ী বলেন, কেজিতে ১০০ থেকে ২০০ গ্রাম জেলি পুশ করা যায়। এতে মাছের আকার হিসেবে দাম বেড়ে যায়।
কয়রা উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আমিনুল হক বলেন, জেলিযুক্ত চিংড়ি মাছে ক্রেতারা তিনভাবে প্রতারিত হচ্ছেন। প্রথমত ওজন প্রতারণা, দ্বিতীয়ত দাম বেশি ও সর্বশেষ মাছের গুণগত মান নিয়ে প্রতারিত হচ্ছেন। এতে স্বাস্থ্যঝুঁকিও রয়েছে। এই কারণে তাঁরা চেষ্টা করছেন ঘন ঘন অভিযান চালিয়ে ব্যবসায়ীদের বাধার মধ্যে ফেলতে। তিনি বলেন, ‘আমরা অভিযান করছি, শাস্তির আওতায় নিয়ে আসছি। অথচ, পরবর্তী সময় দেখা যাচ্ছে, তারা আবারও একই কাজে লিপ্ত হচ্ছে। তবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’ ২ ঘণ্টা আগে কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট ২ ঘণ্টা আগে ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান ২ ঘণ্টা আগে যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল … ২ ঘণ্টা আগে ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর … ২ ঘণ্টা আগে বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ… ২ ঘণ্টা আগে শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব… ২ ঘণ্টা আগে সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু… ২ ঘণ্টা আগে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে ৭ ঘণ্টা আগে সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব ১৭ ঘণ্টা আগে শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ ১৭ ঘণ্টা আগে -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি -মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি ১৭ ঘণ্টা আগে