শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

ভুল নগরায়ণে ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ৮ জুলাই, ২০২৩, রাত ৩:২১
ভুল নগরায়ণে ভয়ংকর হয়ে উঠছে ডেঙ্গু
আল ইহসান ডেস্ক:
ক্রমেই ভয়ংকর হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার প্রাক-বর্ষা জরিপের ফলাফল বলছে, রাজধানীর প্রায় সব বাসিন্দাই ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে। আর জরিপের আওতাভুক্ত ৯৮ ওয়ার্ডের মধ্যে ৫৫টিই উচ্চঝুঁকিতে রয়েছে। এর সঙ্গে ভুল নগরায়ণের সম্পর্ক পেয়েছেন গবেষকরা। কীটতত্ত্ববিদরাও বলছেন, দেশে নগরায়ণের পরিসর বেড়েছে। উপজেলা এবং কোনো কোনো ইউনিয়ন পর্যায় পর্যন্তও এর প্রসার ঘটেছে। তবে অপরিকল্পিত নগরায়ণের ফলে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। বিশেষ করে ঢাকায় এডিস মশার যে প্রজাতিটি ডেঙ্গু ছড়াতে ভূমিকা রাখছে সেটি মূলত কম গাছপালা ও কংক্রিটে আচ্ছাদিত জায়গায় বসবাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করে।
গবেষণায় বলা হয়েছে, জনঘনত্ব বিবেচনায় হাজারীবাগ, লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীরচর ও শ্যামপুর ডেঙ্গু ছড়ানোর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। তা সত্ত্বেও এগুলোর চেয়ে কম গাছপালা ও বেশি কংক্রিটে আচ্ছাদিত এলাকায় ডেঙ্গু রোগী বেশি পাওয়া গেছে।
গবেষক দলের অন্যতম সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। ডেঙ্গুর সঙ্গে নগরায়ণের সম্পর্কের বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, ‘‌আমরা দেখেছি, যেসব এলাকার ভূমি অতিরিক্ত কংক্রিটে আচ্ছাদিত, গাছপালা ও স্বচ্ছ পানির খাল-জলাশয় কম সেখানকার তাপমাত্রা বেশি। আর ওইসব এলাকার বাসিন্দারাই বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। অন্যদিকে দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুরের মতো এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল সহনীয়।’
আশঙ্কার কথা হলো, সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত প্রতিবেদেনে ডেঙ্গুর উচ্চঝুঁকির এলাকার পরিধি বেড়েছে। ২০১৯ সালে যেখানে উচ্চঝুঁকিপূর্ণ এলাকা ছিল রাজধানীর ৩০ শতাংশ, এবার তা বেড়ে হয়েছে ৫০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে মূলত ভুল নগরায়ণের সম্পর্ক। বিশেষ করে গত তিন বছরে উন্নয়ন ও সৌন্দর্যের নামে ব্যাপক গাছ কাটার পাশাপাশি অনেক খোলা জায়গা কংক্রিটে ঢেকেছে ঢাকার দুই সিটি করপোরেশন। রাজধানীতে আশঙ্কাজনক হারে কংক্রিটের আচ্ছাদন বাড়ছে বলে তথ্য দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। তাদের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯৯ সালে ঢাকায় কংক্রিট আচ্ছাদিত ভূমির পরিমাণ ছিল ৬৫ শতাংশ। ২০১৯ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৮২ শতাংশে। অর্থাৎ ২০ বছরের ব্যবধানে শোষণক্ষম ভূমি কমেছে ২৬ শতাংশ। রাজধানীতে সবুজ আচ্ছাদিত এলাকার পরিমাণ বর্তমানে ৯.২ শতাংশ। দুই দশকে সবুজ এলাকা কমেছে প্রায় ৩৮ শতাংশ।
বিআইপির সম্প্রতি প্রকাশিত আরেক গবেষণা বলছে, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ পার্ক ওসমানী উদ্যানের (শহীদ মতিউর) ৫২, সোহরাওয়ার্দী উদ্যানের ৩৭, বিচারক শাহাবুদ্দীন আহমদ পার্কের ৩৭ ও বনানী পার্কের ৪২ শতাংশ কংক্রিটে আচ্ছাদিত। একইভাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অনুমোদন নিয়ে বাহাদুর শাহ পার্কের মতো ঐতিহাসিক পার্কেও গত বছর নতুন করে কংক্রিট বসানো হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিনিয়ত রাজধানীর ভূমি এভাবে কংক্রিটে ঢেকে ফেলার কারণে এবং নির্বিচারে বৃক্ষ নিধন করায় আরো জটিল আকার ধারণ করবে ডেঙ্গু পরিস্থিতি।
ভুল নগরায়ণ ও ঢাকার দুই সিটি করপোরেশনের অবৈজ্ঞানিক পদ্ধতিতে মশা নিধনের নামে রাষ্ট্রের বিপুল অর্থের অপচয় না করে প্রাকৃতিকভাবে সমাধানে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে জানতে চাইলে ডিএসসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ মিজানুর রহমান বলেন, ‘‌আমরা নগরীতে বৃক্ষ রোপণ করছি। একইভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণেও কাজ করছি। তবে অপরিকল্পিত নগরায়ণ তো একদিনে হয়নি। সমস্যা সমাধানে আমাদের জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ৭ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ৭ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ৭ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ৭ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ৭ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ৭ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ৭ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ৭ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ৭ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ৭ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ৭ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ৭ ঘণ্টা আগে