সুতায় বন্ড সুবিধা প্রত্যাহারের ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত বাতিলের দাবি
, ২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তকে ‘আত্মঘাতী’ আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশন (বিজিবিএ)। সংগঠনটির দাবি, এ সিদ্ধান্তের ফলে দেশের তৈরি পোশাক শিল্পকে কার্যত আইসিইউতে নেওয়া হয়েছে, যা খাতটির অস্তিত্বকেই হুমকির মুখে ফেলছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রবিবার (রোববার) রাজধানীর উত্তরায় বিজিবিএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন পাভেল। এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ১০ থেকে ৩০ কাউন্টের সুতা আমদানিতে বন্ডেড ওয়্যারহাউজ সুবিধা প্রত্যাহারের সিদ্ধান্তের প্রতিবাদে।
সংবাদ সম্মেলনে মোফাজ্জল হোসেন পাভেল বলেন, এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত। সমস্যার সমাধান না করে সরকার একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে পোশাক শিল্পকে আইসিইউতে মৃত্যুশয্যায় নিয়ে যাওয়া হয়েছে। সরকারকে বলবো, অংশীজনদের সঙ্গে বসে আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।
তিনি বলেন, এ সিদ্ধান্তে আন্তর্জাতিক ক্রেতাদের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে। ‘বড় বড় রিটেইলার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। দেশে মব হচ্ছে, নিরাপত্তা পরিস্থিতি ভালো না। এরই মধ্যে অনেক ক্রেতা ২০২৬ সালের ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। আজ যদি নিরাপত্তা নিশ্চিত করা না যায়, তাহলে কেন ক্রেতারা বাংলাদেশে অর্ডার দেবে?’ -বলেন বিজিবিএ সভাপতি।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মজুত পর্যাপ্ত, তবু বাড়ছে ভোজ্যতেলের দাম
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন -কেন্দ্রীয় ব্যাংক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তিতে নিয়োগ দেয়া ৪ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ মামলায় সাবেক প্রধান বিচারক খায়রুল হকের জামিন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘অন্তর্বর্তী সরকারের সময়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে স্বচ্ছতার পরোয়া না করেই’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘শেখ হাসিনা নেই বহুদিন, কিন্তু তার রাজনীতিটা রয়ে গেছে বাংলাদেশে’
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)