সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
সুওয়াল-জাওয়াব

সুওয়াল: ঝড় বৃষ্টির কারণে মসজিদে যেতে না পারলে আহাল-আহলিয়া বা স্বামী-স্ত্রী কি একসাথে জামা'য়াতে নামায আদায় করতে পারবে? এবং কিভাবে আদায় করবে?

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, সকাল ৫:৩০ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৬:০৪
সুওয়াল: ঝড় বৃষ্টির কারণে মসজিদে যেতে না পারলে আহাল-আহলিয়া বা স্বামী-স্ত্রী কি একসাথে জামা'য়াতে নামায আদায় করতে পারবে? এবং কিভাবে আদায় করবে?

জাওয়াব:
আহাল-আহলিয়া বা স্বামী-স্ত্রী একসাথে জামায়াতে আদায় করতে পারবে। তবে শর্ত হচ্ছে, একসাথে জামায়াতে নামায যদি পড়ে তাহলে পুরুষ বা আহাল যেখানে দাঁড়াবে তার থেকে তার আহলিয়া এত পিছনে দাঁড়াবে যেনো সিজদার সময় আহলিয়ার মাথাটা আহালের পা বরাবর না হয়, কমপক্ষে এক বিঘত পিছনে থাকে। সামনে একজন অর্থাৎ আহাল দাঁড়াবে, আর সরাসরি পিছনে আহলিয়া দাঁড়াবে, দাঁড়ালে আহলিয়া সিজদা দিলে আহালের পা যেনো স্পর্শ না করে। আর যদি সিজদার সময় আহলিয়ার মাথা আহালের পা বরাবর হয়ে যায় এবং পা স্পর্শ করে তাহলে নামায ফাসেদ হয়ে যাবে।
(গবেষণা কেন্দ্র মুহম্মদিয়া জামিয়া শরীফ হতে প্রকাশিত ‘মি’রাজুল মু’মিনীন, আলমগীরী, শামী, বাহরুর রায়িক্ব ইত্যাদি)

সুওয়াল:
একজন বিবাহিত মহিলা প্রায় দুই মাস যাবত মাজুরতা জনিত সমস্যায় ভুগছে। ওষুধ খাচ্ছে কমেনি এখনও। নামাযরত অবস্থায় এমন সমস্যা হচ্ছে। এমতাবস্থায় সে কিভাবে ইবাদত বন্দেগী করবে? জানিয়ে বাধিত করবেন।

জাওয়াব:
উক্ত মহিলার নিশ্চয় মাজুরতার সময় জানা আছে, যে সময়টা প্রতি মাসে সর্বোচ্চ দশ দিন ধরবে এরপর সে নামায-কালাম সবই ঠিক মতো আদায় করবে। যদি সবসময় ঝরে তাহলে এমন কিছু পরিধান করে নিবে যাতে না ঝরে। নামাযের আগে অযু করে তারপর নামায পড়বে। প্রত্যেক ওয়াক্তে অযু করে নামায পড়তে হবে। এখন মাজুরতা যদি মাঝে মাঝে হয় তাহলেতো আর সমস্যা নাই। কিন্তু যদি একাধারা রক্ত ক্ষরণ হতে থাকে, না থামে তাহলে ওয়াক্তের আগে অযু করে পট্টি বেঁধে নামায পড়বে। এক্ষেত্রে প্রত্যেক ওয়াক্তের শুরুতে অযু করে তারপরে নামায পড়তে হবে। আর মাজুরতার নিশ্চয়ই একটা সময় আছে, ঐ সময় মতো মাজুরতা থাকবে। তারপরে আবার স্বাভাবিক নামায-কালাম পড়বে।
(যামানার তাজদীদী মুখপত্র মাসিক আল বাইয়্যিনাত শরীফ ১১৭তম সংখ্যা, ফতওয়ায়ে আলমগীরী, শামী, দুররুল মুখতার, আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআহ ইত্যাদি)

সুওয়াল:
আহাল-আহলিয়া দু’জনই ভালো। আহাল ইন্তিকাল করার পরে আহলিয়া যদি কোনো খারাপ কাজ করে, তাহলে কি আহালের কবরে আযাব হবে?

জাওয়াব:
ইন্তিকালের পরে আহলিয়ার উপর আহালের কোন দায়িত্ব থাকে না। আহালের ইন্তিকালের পরে আহলিয়ার আমলের জন্য আহালকে জাওয়াবদীহি করতে হবে না। এখন যদি আহলিয়া পাপ কাজ করে তাহলে সেটা তার আমলনামায় যাবে। নেক কাজ করলে, নেক কাজ জারী থাকলে সে ছওয়াবটাও সেই পাবে। তবে আহাল যে নেক আমল আহলিয়াকে শিক্ষা দিয়েছে সেই নেক আমলের ছওয়াব আহাল পাবে। কাজেই আহালের ইন্তিকালের পর আহলিয়ার খারাপ কাজের জন্য আহালের কবরে আযাব হবে না।
উল্লেখ্য আহাল যদি আহলিয়াকে হারাম কোনো বিষয়ে তা’লীম বা শিক্ষা দিয়ে থাকে তা আহলিয়া করলে তাহলে অবশ্যই আহালের গুনাহ হবে। (তাফসীরে কুরতুবী, আহকামুল কুরআন, রূহুল মাআনী, রূহুল বয়ান, দুররে মানছূর, তাহতাবী ইত্যাদি)

সুওয়াল:
আহাল তার আহলিয়াকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে অর্থাৎ মায়ের ঘরের মা, মেয়ের ঘরের মেয়ে এরূপ ভাষায় গালিগালাজ করেছে। এখন কি তালাক হবে? দয়া করে জানাবেন।

জাওয়াব:
না। এ রকম বললে তালাক হবে না। এভাবে অশালীন ভাষায় গালিগালাজ করা ঠিক না। এটাতে তালাক হবে না। কিন্তু গুনাহ হবে। এ থেকে খালিছ তওবা-ইস্তিগ্ফার করতে হবে। (যামানার তাজদীদী মুখপত্র মাসিক আল বাইয়্যিনাত শরীফ ১৮তম সংখ্যা, ফতওয়ায়ে আমীনিয়া)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সুওয়াল-জাওয়াব সুওয়াল-জাওয়াব ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) ৯ নভেম্বর, ২০২৬ সুওয়াল+জাওয়াব সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময… ৮ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল ১ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক ১৯ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ১১ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ৪ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) ২৩ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) ২১ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯) সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক… ১৬ সেপ্টেম্বর, ২০২৬