শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সুওয়াল-জাওয়াব

প্রসঙ্গ: সুন্নতী সামগ্রী ক্রয়-বিক্রয় বা ব্যবসা (৩)

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, রাত ১:২২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৪:৩৭
প্রসঙ্গ: সুন্নতী সামগ্রী ক্রয়-বিক্রয় বা ব্যবসা (৩)

সুওয়াল: সুন্নতী পণ্য ক্রয়-বিক্রয় বা সুন্নতী পণ্যের ব্যবসা করার ব্যাপারে শরীয়তের হুকুম কি?
জাওয়াব: (৩য় অংশ) পবিত্র হাদীছ শরীফে ইরশাদ মুবারক হয়েছে-
لَوْ تَـرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَكَفَرْتُمْ
অর্থ: যদি তোমরা তোমাদের যিনি মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত মুবারক তরক করো অর্থাৎ পালন না করো তাহলে তোমরা কাফির হয়ে যাবে। (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ, ফতহুল বারী ইত্যাদি)
পবিত্র হাদীছ শরীফে আরো ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ أَطَاعَنِيْ دَخَلَ الْـجَنَّةَ وَمَنْ عَصَانِيْ فَـقَدْ أَبَى
অর্থ: মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে উম্মত আমার আনুগত্য বা অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যে আমার আনুগত্য করবে না, সে আমাকে অস্বীকারকারী অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। (বুখারী শরীফ, মিশকাত শরীফ, ফতহুল বারী)
কাজেই প্রত্যেক উম্মত জ্বিন-ইনসান, পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে, ছোট-বড় সকলের জন্য মাথার তালু থেকে পায়ের তলা, হায়াত থেকে মউত প্রতিক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য বা অনুসরণ করা অর্থাৎ সুন্নত মুবারক পালন করা অপরিহার্য কর্তব্য।
উল্লেখ্য, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উম্মতকে বা আখিরী উম্মতকে অর্থাৎ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করা হয়েছে এবং এজন্য আমাদের কর্তব্য হিসেবে ঈমান আনার সাথে সাথে সৎ কাজের আদেশ দেয়া ও অসৎ কাজে বাধা দেয়ার জন্য নির্দেশ করা হয়েছে। অনুরূপভাবে ঈমান আনার সাথে সাথে আমাদেরকে আমলে ছলেহ বা নেক কাজ করার জন্য আদেশ মুবারক করা হয়েছে। উক্ত সৎ কাজ এবং আমলে ছলেহ বলতে আসলে সুন্নত মুবারককে বুঝানো হয়েছে।
কেননা সুন্নত মুবারকের খিলাফ আমল সৎ কাজ বা আমলে ছলেহের অন্তর্ভুক্ত নয়। বরং সুন্নত মুবারকের খিলাফ আমল হচ্ছে বিদয়াত। যা কুফরী, শিরকী, হারাম ও মাকরূহ ইত্যাদির অন্তর্ভুক্ত।
কাজেই উম্মত তথা মুসলমানের জন্য সমস্ত ক্ষেত্রে মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই অনুসরণ-অনুকরণ করতে হবে। তিনি যা করতে বলেছেন, ব্যবহার করতে বলেছেন, পরিধান করতে বলেছেন, খেতে বলেছেন, পান করতে বলেছেন, আমল করতে বলেছেন ইত্যাদি করতে হবে এবং যেভাবে করতে বলেছেন সেভাবেই করতে হবে। আর সে সবই সুন্নত মুবারকের অন্তর্ভুক্ত।
অতএব আমাদেরকে দৈনন্দিন জীবনে চলা-ফেরা, উঠা-বসা, খাওয়া-দাওয়া, ঘুম-নিদ্রা ইত্যাদি সমস্ত ক্ষেত্রে কি কি সুন্নত মুবারক রয়েছে, সেগুলো জানতে হবে এবং সুন্নতী বিষয়গুলি সংগ্রহ করে পালন করতে হবে। এমনিতে তো পাওয়া যাবে না। অর্থাৎ ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সুন্নতী সামগ্রী বা পণ্য সমূহ সংগ্রহ করতে হবে এবং আমল করতে হবে।
এই সুন্নতী পণ্য সামগ্রী সহজে সংগ্রহ করার লক্ষেই যামানার মহান ইমাম ও মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, আহলে বাইতে রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাজারবাগ শরীফের মুর্শিদ ক্বিবলা, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি প্রতিষ্ঠা করেছেন আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচারকেন্দ্র। সেখানে সমস্ত প্রকার সুন্নতী পণ্য সামগ্রী পাওয়া যায়। সুবহানাল্লাহ! তাই প্রত্যেকের দায়িত্ব কর্তব্য হচ্ছে, এখানে সরাসরি এসে বা যোগাযোগ করে সুন্নতী পণ্য সামগ্রী সংগ্রহ করা।
সকলের জ্ঞাতার্থে কিছু সুন্নতি খাদ্য সামগ্রীর নাম উল্লেখ করা হলো-
* আমিষ জাতীয়: গোশত (দুম্বা, উট, গরু, মহিষ, খাসী, খরগোশ, ভেড়া, মুরগী, পাখি), চর্বি, ছারীদ, শুকনা গোশত, হারিসাহ, মাছ, সামুদ্রিক মাছ, ডিম, পনির, মাখন, কলিজা, কাবাব।
* শর্করা জাতীয়: ভাত, যব, হাইস, ছাতু, যবের রুটি, গমের রুটি, লবণ, ডাল, বীটরুট।
* মিষ্টি জাতীয়: হালুয়া, তালবীনাহ, ফিরনী, পায়েস, ক্ষীর, মিষ্টি।
* পানীয় জাতীয়: পানি, মধু, দুধ, সিরকা, নাবীয, খেজুর চিপা রস ও আঙ্গুরের রসের মিশ্রিত শরবত।
* তেল জাতীয়: যয়তুনের তেল, কালোজিরার তেল, সরিষার তেল, সানূত, হালাল পশুর চর্বি।
* ফল: খেজুর, খুরমা, জয়তুন, ত্বীন, আনার বা ডালিম, তরমুজ, আঙ্গুর, বরই, কলা, আপেল, মান্না, কুম্বী, সফরজল ও বিভিন্ন জাতের ফল।
* শাক-সবজী: কদু, শশা, ঘৃতকুমারী, মেহেদী, বেগুন, সরিষা, মিষ্টিকুমড়া, মাশরুম, শসা, হেলেঞ্চা শাক, মুলা-গাজর, সোনাপাতা, রায়হান।
* মসলা: পিঁয়াজ, মরিচ, রসুন, আদা, কিশমিশ, বিহিদানা, সিলক, ঘি, মাখন, জুক্বিনি, গোল মরিচ, কুস্ত, মৌরী, ধনিয়া, জিরা, ডালিয়া, বাদাম, আখরোট, খাযীরাহ, সুমাক।
* ঔষধী গাছ: রায়হান, তুলসী, সোনাপাতা, ঘৃতকুমারী, লজ্জাবতী, কালোজিরা, মেথি। (চলবে)
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সুওয়াল-জাওয়াব সুওয়াল-জাওয়াব ২ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) ৫ দিন আগে সুওয়াল+জাওয়াব সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময… ৬ দিন আগে প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল ১ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক ১৯ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ১১ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ৪ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) ২৩ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) ২১ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯) সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক… ১৬ সেপ্টেম্বর, ২০২৬