রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
সুওয়াল-জাওয়াব

সুওয়াল: জনৈক মাওলানা ছাহিব বলেছে যে, নামাযের ক্বাযা আছে, কিন্তু কাফফারা নেই। এ বিষয়ে দলীলভিত্তিক জাওয়াব জানতে বাসনা রাখি।

প্রসঙ্গ: নামাযের মাসায়িল (২য় অংশ)
এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, সকাল ৭:২১
সুওয়াল: জনৈক মাওলানা ছাহিব বলেছে যে, নামাযের ক্বাযা আছে, কিন্তু কাফফারা নেই। এ বিষয়ে দলীলভিত্তিক জাওয়াব জানতে বাসনা রাখি।
জাওয়াব:
একখানা পবিত্র হাদীছ শরীফ হযরত ইমাম বায়হাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সূত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ হিসেবে উদ্ধৃত করেছেন। সেখানে বলা হয়েছে, পবিত্র রমাদ্বান শরীফ উনার রোযা ক্বাযা করে যে ব্যক্তি ইন্তিকাল করবে তার পক্ষ থেকে প্রতিদিনের পরিবর্তে অর্ধ সা (দুই মুদ) গম খাদ্য হিসেবে প্রদান করবে।
উপরে উল্লেখিত পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনার উপর ভিত্তি করে হানাফী মাযহাবে যে মাসয়ালা গ্রহণ করা হয়েছে তা হচ্ছে, একজনের ক্বাযাকৃত বা অনাদায়ী নামায আরেকজন আদায় করে দিলে তা আদায় হবে না। অনুরূপ একজনের ক্বাযাকৃত রোযা আরেকজন রাখলে তাও আদায় হবে না। এক্ষেত্রে ক্বাযাকৃত নামায ও রোযা উভয়ের পরিবর্তে ফিদইয়া বা কাফফারা অভাবগ্রস্তদেরকে প্রদান করতে হবে।
যেমন এ প্রসঙ্গে উছূল শাস্ত্রের প্রসিদ্ধ কিতাব নূরুল আনওয়ার কিতাবে বর্ণিত রয়েছে-
ووجوب الفدية فى الصلوة للاحتياط
অর্থ: আর নামাযের ক্ষেত্রে ফিদইয়া ওয়াজিব হওয়ার বিষয়টি সতর্কতার ভিত্তিতে সাব্যস্ত করা হয়েছে।
আরো বর্ণিত রয়েছে-
يجب على الوارث ان يفدى بعوض كل صلوة ما يفدى لكل صوم على الاصح
অর্থ: বিশুদ্ধ মত অনুযায়ী ওয়ারিছগণের উপর প্রত্যেক নামাযের পরিবর্তে একেকটি রোযার সমপরিমাণ ফিদইয়া আদায় করা ওয়াজিব হবে।
মোট কথা হলো, রোযার ফিদইয়ার ব্যাপারে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ
অর্থ: যারা রোযা রাখতে অপারগ বা অক্ষম তারা রোযা রাখার পরিবর্তে ফিদইয়া স্বরূপ কোন মিসকীনকে খাদ্য দান করবে। (পবিত্র সূরা বাক্বারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮৪)
অর্থাৎ উক্ত পবিত্র আয়াত শরীফ উনার হুকুমটি এমন একটি কারণের সাথে সম্পর্কিত, যে কারণটি রোযার ক্ষেত্রে যেমন রয়েছে তেমনি নামাযের ক্ষেত্রেও রয়েছে, আর তা হচ্ছে অপারগতা। অপরপক্ষে রোযা যেরূপ উদ্দেশ্যপূর্ণ শারীরিক ইবাদত, তদ্রƒপ নামাযও উদ্দেশ্যপূর্ণ শারীরিক ইবাদত; বরং রোযা অপেক্ষা নামায অধিকতর গুরুত্বপূর্ণ ইবাদত। কাজেই সম্মানিত শরীয়ত যেমন ফিদইয়াকে রোযার স্থলাভিষিক্ত নির্ধারণ করেছে, তদ্রƒপ উহা নামাযেরও স্থলাভিষিক্ত হতে পারে। তবে ক্বিয়াসের ভিত্তিতে নয়; বরং সতর্কতার দিক বিবেচনায় ফিদইয়ার হুকুমকে নামাযের দিকে স্থানান্তর করা হয়েছে। এই আশায় যে, মৃত ব্যক্তি যেইসব নামায ক্বাযা করেছে উহার পরিবর্তে এ ফিদইয়া মহান আল্লাহ পাক উনার দরবার শরীফে যথেষ্ট হবে। নতুবা অন্ততপক্ষে ছদকার ছওয়াব তো সে পাবেই।
বস্তুতঃ হানাফী মাযহাবে নামাযের জন্য ফিদইয়া (কাফফারা) ওয়াজিব করা হয়েছে সতর্কতার দিক বিবেচনা করে, ক্বিয়াসের উপর ভিত্তি করে নয়। আর এক্ষেত্রে আমরা ফিদইয়া কবুল হওয়ার আশা পোষণ করি।
স্মরণীয় যে, ফিদইয়ার পরিমাণ হচ্ছে এক ফিতরা অর্থাৎ অর্ধ সা গম বা আটা অথবা তার মূল্য; যা বর্তমানে গ্রাম হিসেবে ১৬৫৭ গ্রাম প্রায়। তবে উত্তম হলো দুই কেজি পরিমাণ আটা বা তার মূল্য প্রদান করা।
উল্লেখ্য, ফরযের ক্বাযা আদায় করা ফরয এবং ওয়াজিবের ক্বাযা আদায় করা ওয়াজিব। তা নামায হোক কিংবা রোযা হোক। এ হিসেবে একদিনের রোযার জন্য একটি ফরয। আর একদিনে পাঁচ ওয়াক্ত নামাযের জন্য পাঁচ ফরয এবং এক ওয়াজিব।
অতএব, কারো যদি পুরো একদিনের নামায ক্বাযা হয়ে যায়, এবং সে যদি তা আদায় না করে ইনতিকাল করে তাহলে তার কাফফারা বা ফিদইয়া বাবদ পাঁচ ফরয ও এক ওয়াজিবের জন্য মোট ছয় ফিতরা পরিমাণ আটা বা তার মূল্য গরীব মিসকীনদের দান করে দিতে হবে। অর্থাৎ ফরয ও ওয়াজিব প্রতি ওয়াক্ত নামাযের জন্য অর্ধ সা বা তার মূল্য অভাবগ্রস্তদেরকে প্রদান করা হচ্ছে পবিত্র শরীয়ত উনার নির্দেশ।
দলীলসমূহ: মুসলিম শরীফ, নাসায়ী শরীফ, মিশকাত শরীফ, তাফসীরে মাযহারী শরীফ, আযযিয়াদাত, নূরুল আনওয়ার, ফতওয়ায়ে আলমগীরী, ফতওয়ায়ে শামী ইত্যাদি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সুওয়াল-জাওয়াব সুওয়াল-জাওয়াব ৩ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক (১ম পর্ব) ৬ দিন আগে সুওয়াল+জাওয়াব সুওয়াল: ছেলেদের পায়ের টাখনুর উপরে কাপড় পরতে হবে এটা কী সবসময়ের জন্য নাকি শুধু নামাযের সময়ে? মোজা পরার সময… ৮ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল প্রসঙ্গ: জন্ম দিবস পালন ও পবিত্রতা সম্পর্কিত মাসায়িল ১ নভেম্বর, ২০২৬ প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক প্রসঙ্গ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাটির সৃষ্টি নন, তিনি মহাসম্মানিত নূর মুবারক ১৯ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ১১ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ৪ অক্টোবর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১১) ৩০ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম প্রসঙ্গ: মৃত ব্যক্তির জন্য দোয়া করার শরয়ী হুকুম ২৭ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (১০) ২৩ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) প্রসঙ্গ দ্বীন ইসলামে দিবস পালন করা শরীয়তসম্মত (৩) ২১ সেপ্টেম্বর, ২০২৬ প্রসঙ্গ মূর্তি-ভাস্কর্য দ্বীন ইসলামে নিষিদ্ধ (৯) সুওয়াল: এক মুনাফিক কিছু বাতিল ও মনগড়া দলীল জোগাড় করে মূর্তিকে জায়িয প্রমাণ করার অপচেষ্টা করেছে। তার মূল বক… ১৬ সেপ্টেম্বর, ২০২৬