সীমান্তে সেনা মোতায়েন করছে পাকিস্তান
- ভারতীয় ড্রোন ভূপাতিত
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
পাক-ভারত সীমান্তে উত্তেজনা ক্রমেই বাড়ছে, দু’দেশের মধ্যে যে কোনো সময় চরম সামরিক সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই সামরিক সংঘর্ষ শুরু হতে পারে।
এই আশঙ্কায় পাকিস্তান ইতোমধ্যে সীমান্ত এলাকায় বিপুল পরিমাণ সেনা মোতায়েন করেছে। সামরিক বাহিনীকে রাখা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে সার্বক্ষণিক ব্রিফ করছেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। এমনকি পরমাণু অস্ত্রগুলোও প্রস্তুত রাখা হচ্ছে বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “কাশ্মীরে হামলার প্রতিশোধ নিতে ভারত যে কোনো সময় পাকিস্তানে হামলা চালাতে পারে। আমরা তার জন্য প্রস্তুত রয়েছি।”
এই উত্তেজনার মধ্যেই লাইনের ওপার (খড়ঈ)-এ নজরদারি চালাতে আসা ভারতের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। ড্রোনটি ধ্বংস করার কথা নিশ্চিত করেছে ইসলামাবাদ। তারা জানিয়েছে, ড্রোনটি পাকিস্তানের সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় গুলি করে ধ্বংস করা হয়।
এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে, পাক-ভারত সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র সার্বক্ষণিকভাবে নজর রাখছে। একইসঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভারত ও পাকিস্তান-উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে ওয়াশিংটন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)