সীমান্তে লোকালয়ে হাতি, মারা যাচ্ছে মানুষ
, ০১ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
জেলার ভারত সীমান্তবর্তী মেঘালয় ঘেঁষা শ্রীবরদী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বনাঞ্চলে আবারও বাড়ছে বন্য হাতির তান্ডব। প্রতি বছর ধান ও ফল পাকলে লোকালয়ে নেমে আসে হাতির দল। আগে কেবল রাতে আসলেও এখন দিনে-দুপুরেও দেখা যাচ্ছে তাদের চলাচল। ধ্বংস হচ্ছে মানুষের কষ্টের ফসল।
স্থানীয়রা বলছেন, ভারতের মেঘালয় সীমান্তে কাঁটাতার ও অন্যান্য প্রতিবন্ধকতা থাকায় হাতির দল এখন আর ওপারে ফিরতে পারছে না। ফলে তারা এপারে থেকেই বসবাস ও বংশবৃদ্ধি করছে। এই পরিস্থিতি গত কয়েক বছর ধরে আরও প্রকট হয়েছে। বিশেষ করে ধান ও ফলের মৌসুমে তারা লোকালয়ে প্রবেশ করে এবং সেখান থেকে সরতে চায় না।
বনবিভাগের তথ্যানুসারে, একটি পূর্ণবয়স্ক হাতির দৈনিক খাবারের প্রয়োজন অন্তত ১৫০ কেজি। বর্তমানে খাদ্যসংকট ও চলাচলের পথ সংকোচনের কারণে তারা লোকালয়ে নেমে আসছে এবং মানুষের উপর চড়াও হচ্ছে।
প্রসঙ্গত, এই দ্বন্দ্বে গত এক যুগে শেরপুর সীমান্তে প্রাণ হারিয়েছেন অন্তত দেড় শতাধিক মানুষ, যাদের মধ্যে অধিকাংশই কৃষক। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ফসল ও বসতবাড়ি। হাতি ঠেকাতে সরকার ইতিমধ্যে ‘সোলার ফেনসিং’ প্রকল্প বাস্তবায়ন করেছে, ব্যবহার করেছে কাঁটাযুক্ত গাছ ও অন্যান্য প্রযুক্তি। কিন্তু এখনো কার্যকর কোনও সমাধান মেলেনি। বর্তমানে কৃষকরা লাঠি, সাঁড়াশি, আগুনের গোলা ব্যবহার করে রাতদিন পাহারা দিচ্ছেন। হাতির দল যখন তখন ধানক্ষেতে হানা দিচ্ছে এবং বাধা পেলেই সংঘর্ষে জড়াচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)