সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত
কসবা সীমান্তের ওপারে বন্ধুদের সাথে বেড়াতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হাসান মিয়া (২৫) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তের ওপারে এ ঘটনা ঘটে।
নিহত হাসান কাইয়ুমপুর ইউনিয়নের দারু মিয়ার ছেলে।
নিহতের কয়েকজন স্বজন জানান, সকালে হাসান বন্ধুদের নিয়ে পুটিয়া সীমান্তের জিরো পয়েন্টে ঘুরতে যান। এ সময় তাদের দেখে বিএসএফ গুলি চালালে হাসান গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তবে নিহত হাসানের চাচাতো ভাই আরিফ জানান, হাসান বিভিন্ন সময় সীমান্ত এলাকায় পরিবহনের শ্রমিকের কাজ করতেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) সকালে সীমান্ত থেকে চিনি আনতে গেলে বিএসএফ গুলি চালায়।
এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ জানান, বিএসএফের গুলিতে একটি ছেলে মারা গেছে। বিষয়টি আমরা তদন্ত করছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।