সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
সিলেট সংবাদদাতা:
জেলার সীমান্তবর্তী উপজেলা কানাইঘাটে বিএসএফের গুলিতে আব্দুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল ইয়াওমুুস সাবত (শনিবার) লাশ ভারতের অভ্যন্তর থেকে বিজিবি ও বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি ডোনা ক্যাম্পের বরাত দিয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল এ তথ্য নিশ্চিত করে বলেন, জুমুয়াবার কোনো এক সময় উপজেলার ডোনা সীমান্ত এলাকায় প্রবেশ করেন আব্দুর রহমানসহ ৪-৫ জন। এসময় ভারতীয় বিএসএফ তাকে গুলি করে হত্যা করে। ওখানেই পর্যন্ত লাশ পড়েছিল। পরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল জুবায়ের আনোয়ার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত বলেন, আমরা এমন সংবাদ পেয়েছি। লাশ শনাক্ত ও ঘটনার সত্যতা নিশ্চিতের পর হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।