সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত
, ১৮ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৫ জুন, ২০২৬ খ্রি:, ২২ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
সাতক্ষীরা সংবাদদাতা:
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। গতকাল দিবাগত রাত ২টার দিকে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তের বিপরীতে কালিন্দী নদী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত দুই বাংলাদেশী হলেন কালিগঞ্জের শীতলপুর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে শাহীন (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে ওই দুই ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে যান। পরে কলকাতার হাওড়া হয়ে ভারতের তামিলনাড়– রাজ্যে রাজমিস্ত্রি শ্রমিক হিসেবে কাজ করছিলেন। রাতে তারা দেশে ফেরার চেষ্টা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বসন্তপুর সীমান্তসংলগ্ন বাশঝাড়িয়া এলাকা দিয়ে কালিন্দী নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে দুজনই গুলিবিদ্ধ হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন পে-স্কেলে বেতন বাড়লেও কমবে যে সুবিধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ্মা ব্যারেজের মাধ্যমে স্থায়ী পানি নিরাপত্তার অপেক্ষায় লাখো মানুষ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শুনে শুনেই পবিত্র কুরআন শরীফ মুখস্থ করলেন ৮০ বছর বয়সি নিরক্ষর বৃদ্ধা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র মুহররমুল হারাম মাসের চাঁদ দেখা গেছে
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প অনুমোদন
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অ্যাক্সেস রোডের বালুর দাম নিয়ে রিট
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিশু হত্যার ঘটনা কেন্দ্র করে ডিসি-এসপির গাড়ি ভাঙচুর, ওসিসহ আহত ৩০
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)