সীমান্তে ইউপিডিএফ’র অস্ত্রের চালান লুটে মরিয়া জেএসএস
রাঙ্গামাটি সংবাদদাতা:
অস্ত্রের চালান দখলে নিতে মরিয়া পাহাড়ের বিবদমান দুই বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গ্রুপ। পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমান্তে এনে রাখা অস্ত্রের চালানটি গত এক সপ্তাহ ধরে বাঘাইছড়ি উপজেলাধীন ভারতীয় সীমান্তে অপেক্ষমাণ রাখা হয়েছে এবং যেকোনো সময় এটি বাংলাদেশের পার্বত্যাঞ্চলে প্রবেশ করাবে স্থানীয় আঞ্চলিক দলীয় সন্ত্রাসীরা।
স্থানীয় সূত্র ও নিরাপত্তাবাহিনী ও আঞ্চলিক দলীয় বিভিন্ন সূত্রের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, মূলত উপজাতি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউপিডিএফ তাদের সশস্ত্র তৎপরতা বৃদ্ধিসহ পাহাড়কে অস্থিতিশীল করার লক্ষ্যে ভারত থেকে এই অস্ত্রের চালানটি সংগ্রহ করে পার্বত্য চট্টগ্রামে আনার প্রক্রিয়া চালাচ্ছে। সূত্র জানায়, চালানটিতে ৩০ হাজারের অধিক ৭.৬২ বোরের অ্যামুনিশনের পাশাপাশি একে-৪৭, এসএমজি, চায়না রাইফেল এবং এম-১৬ টাইপের অন্তত ২৩টি আগ্নেয়াস্ত্র উক্ত চালানে রয়েছে।
অপেক্ষমান এ গ্রুপটি এখন ওপারে ভারতের মিজোরাম সীমান্তবর্তী ন,হাবা বিএসএফ ক্যাম্প আর বাংলাদেশের ভেতরে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের গন্ডাছড়া বিজিবি বিওপি’র আওতাধীন ‘পিত্তিছড়া’ নামক স্থানে অবস্থান করছে। সেখানে তারা বাংলাদেশ থেকে চালসহ প্রচুর পরিমাণে রসদ নিয়ে রেখেছে বলে স্থানীয় বাসিন্দাদের সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, ইউপিডিএফ’র এই অস্ত্রের চালানের খবর পেয়ে সেগুলো লুট করার লক্ষ্যে এক সপ্তাহ ধরে জেএসএস’র শতাধিক সদস্যের একটি সশস্ত্র গ্রুপ শিয়ালদহ, পিত্তিছড়া এলাকায় অবস্থান করছে।
ইউপিডিএফ’র অন্যতম প্রধান ক্যাম্প হলো ভুয়াছড়ি। এ ছাড়াও দুরদুরি ছড়া, থালকুম্বো, লক্ষ্মীছড়িতে তাদের রয়েছে অন্তত পাঁচটি ক্যাম্প। শীলছড়ায় রয়েছে এই সশস্ত্র গ্রুপটির অফিসারদের ব্যারাক এবং সকল আগ্নেয়াস্ত্র গোলাবারুদ সেখানে সংরক্ষিত থাকায় সেখানে সাধারণ কেউ প্রবেশ করতে পারে না।
এ ছাড়া, থালকুম্ভ এলাকায় রয়েছে ইউপিডিএফ’র সশস্ত্র ট্রেনিং সেন্টার। এসব এলাকাগুলো সাজেক ইউনিয়নের মাচালং আর্মি ক্যাম্প থেকে নৌপথে ৩০ কিলোমিটার উত্তর পূর্বদিকে ও লক্ষ্মীছড়ি আর্মি ক্যাম্প থেকে উত্তর পূর্ব দিকে ১৮ কিমি এবং শহীদ লেফটেন্যান্ট মুশফিক টিলা আর্মি ক্যাম্প থেকে উত্তর পূর্বদিকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত ভুয়াছড়ি, উজানছড়ি, দুরদুরিছড়া, থালকুম্ভ এলাকা। এই এলাকাগুলোতেই ইউপিডিএফ’র পাঁচটি সামরিক ব্যারাক রয়েছে। সেখানে পাহাড়ের চূড়ায় বাঁশ বাগানের মাঝখানে ছড়ার উপরে এসব ব্যারাকে শতাধিক সশস্ত্র ক্যাডার অবস্থান করে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন। এসব এলাকার কাছাকাছি উল্টোদিকে উত্তর পশ্চিম দিকে দীঘিনালা উপজেলার নাড়াইছড়ি আর্মি ক্যাম্প ও পাংখোপাড়া আর্মি ক্যাম্পের অবস্থান রয়েছে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।