সীমানা ছাড়িয়ে ২৫ দেশে কুমিল্লার বরুড়ার কচুর লতি
, ০২রা রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
কুমিল্লা সংবাদদাতা:
বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বহুল পরিচিত সবজি কচু ও কচুর লতি। এই লতি এখন দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপের বাজারে। কুমিল্লার বরুড়া উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হওয়া এই লতি বিদেশি প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়দের খাদ্য তালিকায় জায়গা করে নিয়েছে। প্রতিদিন বরুড়া থেকে প্রায় ৮০ টন লতি রপ্তানি হচ্ছে, যা টাকার অংকে দাঁড়াচ্ছে প্রায় ৩০ থেকে ৩২ লাখ। মাসিক হিসেবে আড়াই থেকে তিন লাখ ডলার বৈদেশিক মুদ্রা আসছে বাংলাদেশে।
সরেজমিনে দেখা গেছে, বরুড়ার আগানগর, ভবানীপুর, খোশবাস ও শিলমুড়ি ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে এ মৌসুমে ১০০ হেক্টরের বেশি জমিতে কচু ও লতির চাষ হয়েছে। উর্বর মাটি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের কারণে লতির গুণগত মানও ভালো। কৃষকরা জমিতে জিংক ব্যবহার করছেন, ফলে স্বাদ উন্নত হচ্ছে এবং খেলে গলায় চুলকানি হয় না।
চাষীরা জানান, একবার কচু রোপণ করলে টানা ৯ মাস পর্যন্ত লতি পাওয়া যায়। ফলে খরচ কম অথচ লাভ বেশি। এ কারণেই প্রতিনিয়ত কৃষকদের মধ্যে লতি চাষের আগ্রহ বাড়ছে।
লতি ও কচুকে ঘিরে বরুড়ায় সৃষ্টি হয়েছে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান। প্রতিদিন স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে লতি সংগ্রহ করেন। পরে তা ট্রাকে করে ঢাকা-চট্টগ্রাম পাঠানো হয়। সেখান থেকে বিভিন্ন এজেন্সি বাছাই করা লতি রপ্তানি করছে বিদেশে। বর্তমানে বরুড়ায় অন্তত অর্ধশতাধিক ব্যাপারী সক্রিয়ভাবে কাজ করছেন।
চাষী আব্দুল মতিন বলেন, এখন আর আমাদের বাজারে যেতে হয় না। ব্যবসায়ীরাই বাড়ি থেকে লতি সংগ্রহ করে নেয়। মোটা লতি বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪৫-৫০ টাকায় আর চিকন লতি ২৫-৩০ টাকায়।
আরেক চাষী এরশাদ মিয়া বলেন, লতির চাহিদা বেড়ে গেছে। আশপাশের উপজেলা, এমনকি অন্য জেলা থেকেও চাষীরা চারা কিনতে আসছেন। সরকার সহযোগিতা করলে বরুড়ায় আরও বড় আকারে লতির চাষ করা যাবে।
রপ্তানিকারকরা জানান, বরুড়ার লতি বর্তমানে ঢাকায় প্যাকেটজাত হয়ে বিমানে বিশ্বের অন্তত ২৫টি দেশে যাচ্ছে। সবচেয়ে বেশি যাচ্ছে দুবাই, সৌদি আরব, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের অনেক দেশেও নিয়মিত যাচ্ছে এ সবজি। বিদেশে বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি স্থানীয়রাও এ লতির স্বাদে অভ্যস্ত হয়ে উঠছেন।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম সারওয়ার ভূঁইয়া জানান, এখানকার কৃষকরা পরিচ্ছন্ন পরিবেশে লতির চাষ করছেন। চাষাবাদে কৃষকরা বৈজ্ঞানিকভাবে পোকা দমন করছেন। ফলে উৎপাদন বেড়েছে, আর গুণগত মানও ভালো থাকছে। এ লতি ভোক্তাদের গলা চুলকায় না। যার কারণে জনপ্রিয়তা বাড়ছে।
জেলা কৃষি বিভাগের অতিরিক্ত পরিচালক শেখ আজিজুর রহমান বলেন, রপ্তানির কারণে প্রান্তিক কৃষকরা ভালো দাম পাচ্ছেন। মাঠে গিয়ে পাইকাররা সরাসরি লতি সংগ্রহ করায় পরিবহন খরচও কমে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কিস্তির টাকা তুলতে গিয়ে ৬ বছরের শিশুর সম্ভ্রমহরণ, এনজিওকর্মী আটক
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারাদেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক মন্ত্রীর ফ্ল্যাট যেন বিশ্বখ্যাত ব্র্যান্ড শপ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীতে ময়লা ফেলা নিয়ে দ্বন্দ্ব, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে -প্রধানমন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাই অন্ততপক্ষে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে -রিজভী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাণিজ্য সংগঠনের বিধিমালায় আসছে বড় পরিবর্তন
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে কাজ চলছে -মন্ত্রী
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আসাদুজ্জামান খানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারত থেকে বাংলাদেশে আসছে ২০০ ব্রডগেজ রেলকোচ
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুলাইয়ের ১৯ দিনে রেমিট্যান্স এলো ১৯৪ কোটি ডলার
২১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












