সিলেটে ট্রাক—পিকআপ ভয়াবহ সংঘর্ষ, নিহত বেড়ে ১৫
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৯ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ০৮ জুন, ২০২৩ খ্রি:, ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে সর্বশেষ ১৫ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ঘটনাস্থলে মারা যান ১১ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিলে আরও ৪ জন প্রাণ হারান। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল সাড়ে ৫টার দিকে নাজিরবাজার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অন্তত ১০ জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিলেট মহানগর থেকে পিকআপভ্যানে করে প্রায় ৩০ জন নির্মাণশ্রমিক জেলার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার যাচ্ছিলেন। সকাল সাড়ে ৫টার দিকে দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে পৌঁছালে মুনশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী বালুবাহী ট্রাকের সঙ্গে শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন মারা যান।
আহত নির্মাণশ্রমিকদের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের বিছানায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ভয়াবহ দুর্ঘটনার বর্ণনা দিচ্ছিলেন একজন। তিনি বলেন, ‘আমরা ৩০ জন সিলেট থেকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলাম। প্রতিদিন সকালে যাই, বিকালে ফিরে আসি। আমাদের পিকআপটি নাজিরবাজার যাওয়ার পর হঠাৎ বিপরীত থেকে একটি ট্রাক ডান পাশে চলে আসে। এটা দেখে আমাদের চালক রাস্তার উল্টো পাশে যাওয়ার চেষ্টা করেন। তখন ট্রাক আবার বাঁ পাশে চলে এলে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। বিকট শব্দের পর কিছ বুঝতে পারি নাই। এরপর সারা শরীরে তীব্র ব্যথা অনুভব করলাম। এরপর দেখি গাড়ির আশপাশে খালি রক্ত আর মানুষ। কে জীবিত আর কে মারা গেছে, কিছু বোঝার উপায় নাই। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘লাইনে দাঁড়িয়েই অর্ধেক দিন শেষ’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রুট ও কৌশল বদলে দেশে আসছে স্বর্ণের বড় চালান
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মাইক্রোপ্লাস্টিক
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাসাবাড়ি থেকে ময়লা নেয়ার ফি আদায় বন্ধে রিট
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মোবাইল ব্যাংকিংয়ে ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুল
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদেশি প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপনের জন্য নতুন নীতিমালা করছে সরকার
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দ্রুত স্পেশাল বিসিএসে চিকিৎসক নিয়োগ হবে -স্বাস্থ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না -স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে -আইনমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি সংকটের দ্রুত কোনো সমাধান নেই -বাণিজ্যমন্ত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমরা টাহা-পয়সা চাই না, রিলিফ-স্লিপও চাই না’
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাকরিপ্রার্থীদের জন্য জেলা-উপজেলায় হবে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার'
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)