সিরিয়ায় ৩ শতাধিক বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল - ৪৮ ঘন্টায় ২৫০টিরও বেশি স্থাপনায় ইসরায়েলি হামলা
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
সিরিয়ায় গত রোববার (৮ ডিসেম্বর) প্রেসিডেন্ট আসাদ সরকারের পতনের পর থেকে লাগাতার বিমান হামলা চালিয়ে যাচ্ছে সন্ত্রাসী ইসরায়েল।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ার ভূখ-ে প্রায় ৩১০টি বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।
এসওএইচআর-এর তথ্য বলছে, সিরিয়ায় সামরিক বাহিনীর ঘাঁটি, অস্ত্র ও গোলাবারুদের গুদাম, বিমানবন্দর এবং বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি সন্ত্রাসীরা।
ইসরায়েল বলেছে, তারা আসাদ সরকারের পতনের পর ‘চরমপন্থিদের হাতে’ অস্ত্র পড়া বন্ধ করতে কাজ করছে।
সিরিয়ায় আল জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, সিরিয়ায় গত ২ দিন ধরে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার ঘটনা সিরিয়ার নতুন প্রশাসনের জন্য দেশের নিরাপত্তা সুরক্ষার কাজে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
৪৮ ঘন্টায় ২৫০টিরও বেশি স্থাপনায় ইসরাইলি হামলা:
ইসরাইল বাহিনী সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন অঞ্চলের ২৫০টিরও বেশি সামরিক স্থাপনা টার্গেট করে হামলা চালিয়েছে। সন্ত্রাসী নেতানিয়াহু দাবি করেছে, তেল আবিবের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।
‘টাইমস অব ইসরাইল’ জানিয়েছে, আসাদের পতনের পর ইসরাইলি বাহিনী তাদের ইতিহাসে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহতম হামলা চালিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রাষ্ট্র নিয়ন্ত্রিত ইসরাইলি আর্মি রেডিওকে জানিয়েছে, গত দুই দিনে রাজধানী দামেস্কসহ সিরিয়ার ২৫০টিরও বেশি সামরিক স্থাপনায় ইসরাইল হামলা চালিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে আসা ইসরায়েলি সন্ত্রাসী সেনাকে আটকের দাবি
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র আল আকসাকে ‘পর্যটন কেন্দ্র’ বানানোর ষড়যন্ত্র!
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুদ্ধ শেষ করতে চাইছে ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট-ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে ইরানের হামলা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউক্রেনে রাশিয়ার তুমুল হামলায় নিহত ১১
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মালয়েশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে মানা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেউলিয়া হচ্ছে চীনা সোলার কোম্পানিগুলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হিজবুল্লাহর হামলায় কথিত আয়রন ডোম ধ্বংস
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দখলদারদের ট্যাংকগুলো এভাবেই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন দেশের তীব্র নিন্দা
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)