সিরিয়ায় দখলদার মার্কিন সেনাদের ঘাঁটিতে আবারো ক্ষেপণাস্ত্র হামলা
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জাওয়ার প্রদেশে দখলদার মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি তাদের মিত্র গেরিলারা অবস্থান করছিল।
গাজা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসী ইসরাইলের চলমান বর্বর আগ্রাসনের প্রতি মার্কিন সরকারের অকুণ্ঠ সমর্থনের বিরুদ্ধে যখন মধ্যপ্রাচ্যে জনমত প্রচ-ভাবে ফুঁসে উঠেছে তখন এই হামলা হলো।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের আরবি বিভাগ জানিয়েছে, দেইরা আজ-জাওয়ার প্রদেশের ইরাক সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। খবরে আরো বলা হয়েছে, গতকাল সন্ধ্যার দিকে আল-ওমর তেলক্ষেত্রের কাছে দখলদার মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এই হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কোন তথ্য পাওয়া যায়নি।
সূত্রগুলো জানিয়েছে প্রতিবেশী ইরাক থেকে বিভিন্ন সামরিক রসদ নিয়ে গত কয়েকদিনে বেশ কিছু ট্রাক ওই ঘাঁটিতে পৌঁছায়। এর পরপরই সেখানে হামলা হয়। ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট সাধারণত এ ধরনের হামলার দায়িত্ব স্বীকার করে থাকে।
গত ৭ অক্টোবর গাজা-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন সরকার ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে। এর প্রতিবাদে এবং গাজার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো আমেরিকার বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছে।
এদিকে সন্ত্রাসী ইসরাইলের দূরপাল্লার অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেমকে গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) ভোরে লোহিত সাগরের ওপরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিরোধ করেছে। সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনে ইরান-সমর্থিত হাউছি যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
সন্ত্রাসী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ক্ষেপণাস্ত্রটি সন্ত্রাসী ইসরাইলের দিকে যাচ্ছিল এবং সম্ভবত ইলাত শহর লক্ষ্য ছিল। এটি উন্নত অ্যারো ব্যবস্থা ব্যবহার করে লোহিত সাগরের ওপর দিয়ে গুলি করা হয়।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।