প্রথম পাইলটবিহীন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যাত্রা করলো তুরস্কে
, ১২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ১০ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
‘কান’, তুর্কি ভাষায় যার অর্থ রাজাদের রাজা। গত বুধবার (২১ ফেব্রুয়ারি) আঙ্কারার একটি এয়ারফিল্ড থেকে আনুষ্ঠানিকভাবে উড্ডয়ন করে তুরস্কের পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমান। খবর ডিফেন্স নিউজের। এই ফাইটার জেটের পরীক্ষামূলক সফল উড্ডয়ন হয়েছিলো গেল বছরই। তবে আরও সিস্টেম আপগ্রেডেশনের পর প্রথমবারের মতো আনুষ্ঠানিক ফ্লাই করলো যুদ্ধবিমানটি। মহড়া চালায় বেশ কিছুক্ষণ। ৬৯ ফুট দীর্ঘ যুদ্ধবিমানটি শব্দের চেয়ে কয়েক গুণ গতিতে উড়তে সক্ষম। দুই ইঞ্জিনের এ বিমান ঘণ্টায় ২ হাজার ২ কিলোমিটার গতিতে উড়তে পারে। স্টিলথ এই বিমানটি সহজেই রাডার ফাঁকি দিতে সক্ষম।
এর সমরাস্ত্র সক্ষমতাও তাক লাগানোর মতো। আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে হামলার উপযোগী মিসাইল ছুড়তে সক্ষম এটি। বহন করতে পারে বিভিন্ন ধরনের গাইডেড বোমা। লেজার নিয়ন্ত্রিত কিংবা বাঙ্কার বিধ্বংসী বোমাও নিক্ষেপ করতে পারে যুদ্ধবিমান ‘কান’।
দীর্ঘদিন ধরেই পঞ্চম প্রজন্মের মার্কিন স্টিলথ এফ-থার্টি ফাইভ পেতে চাইছে আঙ্কারা। এ লক্ষ্যে চার বছর আগে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিও করে দেশটি। বিশাল অঙ্কের বিনিয়োগও করে তারা। তবে রাশিয়ার কাছ থেকে ‘এস-৪০০’ এয়ার ডিফেন্স সিস্টেম কেনায় তা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। সেই চাহিদা পূরণেই নিজস্ব প্রযুক্তিতে ৫ম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দিকে জোর দিয়েছে তুরস্ক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এবার এলপিজি’র বাজারে আসছে বিপিসি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)