সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইইউ
, ০২রা শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৫ তাসি’, ১৩৯২ শামসী সন , ০২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১৯ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করছে। শেষ ৪৮ ঘণ্টায় সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য ইইউ একটি রোডম্যাপ তৈরি করেছে বলে খবর পাওয়া গেছে। গত জুমুয়াবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বৃহস্পতিবার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারাকেই দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার পরই বিষয়টি সামনে এলো।
আল-জাজিরার প্রতিবেদন অনুসারে, গত বৃহস্পতিবার দেশটির সংবিধান স্থগিত করার পর আহমেদ আল-শারাকে একটি অস্থায়ী আইনসভা পরিষদ গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। এই আইনসভা পরিষদ নতুন সংবিধান প্রণয়ন পর্যন্ত দেশের শাসন পরিচালনা করবে।
নতুন ডি ফ্যাক্টো সরকারের সামরিক অপারেশনস সেক্টরের মুখপাত্র হাসান আবদেল ঘানি এ ঘোষণা দেন। তিনি জানান, দেশটির সব সশস্ত্র গোষ্ঠীকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবং সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোকেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা হবে।
পরিবর্তনের পথ:
সিরিয়ায় এই পরিবর্তন আসে আল-শারার গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (ঐঞঝ) নেতৃত্বাধীন একটি অভিযানের পর। যা গত ডিসেম্বরে প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতাচ্যুত করে।
নতুন অন্তর্বর্তী সরকার মূলত বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব প্রদেশের প্রশাসন থেকে কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে।
এদিকে প্রেসিডেন্ট আল-শারা একটি জাতীয় সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন এবং পরবর্তী নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক রূপান্তর নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
তবে এই প্রক্রিয়াটি প্রায় চার বছর সময় নিতে পারে বলে উল্লেখ করেছেন সিরীয় এই নেতা।
তিনি একটি জাতীয় ঐকমত্যের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন, বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয় করাটা একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পশ্চিমবঙ্গের বাংলাদেশ-নেপাল সীমান্তে আরও ৭-৮টি নতুন স্থলবন্দর গড়ছে ভারত
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধে যাবার প্রস্তাব ফিরিয়ে দিলো সিরিয়া
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমরা মার্কিন হুমকিকে গোনায় ধরি না -কলিবফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জায়নবাদীদের দক্ষিণ লেবানন থেকে তাড়িয়ে দেওয়া হবে -জেনারেল কায়ানি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইহুদীবাদী ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয় -ইরান
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র তাপপ্রবাহে ফ্রান্সজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরাইলী সন্ত্রাসী সেনাদের মানসিক সমস্যা, আত্মহত্যা, পালানোর প্রবণতা বৃদ্ধি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩২
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)