সিরাজগঞ্জে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী নকশিকাঁথা
কালের আবর্তনে সিরাজগঞ্জ থেকে হারিয়ে যেতে বসেছে নকশিকাঁথা। একসময় জেলার বিভিন্ন স্থানে দলবদ্ধ গৃহবধূ ও কিশোরীদের হাতের ছোঁয়ায় নতুন এবং পুরাতন কাপড় দিয়ে তৈরি হতো নিত্য নতুন নকশিকাঁথা। এই কাঁথায় সুঁই আর সুতা দিয়ে তাদের হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হতো নানা রঙের নকশা।
জানা গেছে, অতীতে বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের বসতে দেওয়া হতো খড়ের ওপর পাটের চট বিছিয়ে। বর আর তার সঙ্গী কোলদারদের বসতে দেওয়া হতো কাঁথার ওপর চাদর বিছিয়ে। এখন সেই বসার আসন দখল করেছে আধুনিককালের আসবাবপত্র। তাছাড়া কন্যার দাদি-নানিরা তাদের নতুন নাতিন জামাইকে উপহার হিসেবে দিতো কাঁথা ও বালিশ। প্রতিটি বাড়ির বিছানায় বিছানো থাকত কাঁথা, ধনাঢ্যদের কাঁথার ওপর থাকত চাদর। শীত মৌসুমে লেপের নিচে ব্যবহারও করা হতো এই কাঁথা। সেই সব দৃশ্য এখন অতীত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।