সিইসিকে কক্সবাজার-১’র ১২ জনপ্রতিনিধির চিঠি
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার-১ আসনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি ও জনপ্রতিনিধিদের নিরাপত্তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছেন চকরিয়া ও পেকুয়া উপজেলার জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা। গত ২৪শে ডিসেম্বর সিইসিকে দেয়া ওই চিঠিতে সংশ্লিষ্ট এলাকার ১২ জন জনপ্রতিনিধি স্বাক্ষর করেন।
চিঠিতে তারা বলেছেন, একটি গোয়েন্দা সংস্থার নামে আমাদেরকে প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের পক্ষে অবস্থান নেয়ার জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি ওই বিশেষ প্রার্থীর পক্ষাবলম্বন না করলে অস্ত্র/মাদক উদ্ধার, অফিস পুড়ানো সহ বিভিন্ন মিথ্যা গল্প সাজিয়ে গায়েবি মামলায় জড়িয়ে বা তুলে নিয়ে প্রশাসনিক হয়রানি/নির্যাতনের হুমকি প্রদান করা হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।