সাশ্রয় নেই জনপ্রশাসনে খরচ বেড়েই চলেছে
প্রতি বছরের বাজেটে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে বড় অংকের অর্থ বরাদ্দ থাকে। এ বাবদ সরকারের প্রকৃত ব্যয়ের পরিমাণও বেশ বড়। প্রতি বছরই এ খাতে সরকারের ব্যয় বাড়ছে।
প্রতি বছরের বাজেটে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতাসহ আনুষঙ্গিক ব্যয় মেটাতে বড় অংকের অর্থ বরাদ্দ থাকে। এ বাবদ সরকারের প্রকৃত ব্যয়ের পরিমাণও বেশ বড়। প্রতি বছরই এ খাতে সরকারের ব্যয় বাড়ছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এর আগের বছরের তুলনায় জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতা খাতে সরকারের ব্যয় বেড়েছে হাজার কোটি টাকারও বেশি। চুক্তিভিত্তিক নিয়োগ, ভূতাপেক্ষ পদোন্নতিসহ সামনে সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেয়া হলে এর প্রভাবে বেতন-ভাতা বাবদ সরকারের ব্যয় আরো বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অর্থ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জনপ্রশাসনের কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৩১ হাজার ৭৫২ কোটি টাকা ব্যয় করেছে সরকার। এর আগের অর্থবছরের একই সময়ে এ খাতে ব্যয় হয়েছিল ৩০ হাজার ৭১৪ কোটি টাকা। সে অনুযায়ী, এক বছরের ব্যবধানে অর্থবছরের প্রথম ছয় মাসে এ খাতে ব্যয় বেড়েছে ১ হাজার ৩৮ কোটি টাকা। চলতি অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা খাতে বাজেটে মোট ৮১ হাজার ৫৭৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
সরকারি কোষাগারের অর্থ সাশ্রয়ের জন্য অর্থনৈতিক সংকটের মুখে থাকা দ্বীপদেশ শ্রীলংকা তাদের সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা করছে। এক্ষেত্রে দেশটির সরকারি কর্মচারীর সংখ্যা ১৩ লাখ থেকে কমিয়ে সাড়ে সাত লাখে নামিয়ে আনার পরিকল্পনার কথা গত বছরের ডিসেম্বরে জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্টের উপদেষ্টা দুমিন্দা হুলানগামুয়া। অবশ্য সরকারি কর্মচারীর সংখ্যা প্রায় অর্ধেকে নামিয়ে আনা হলে সেক্ষেত্রে তাদের কাছ থেকে সর্বোচ্চ দক্ষতা নিশ্চিত করতে আকর্ষণীয় বেতন দেয়ার পরিকল্পনার কথাও জানানো হয়। দেশটির প্রেসিডেন্ট ২০২৫ সালের বাজেটে দেশটির সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণাও দিয়েছেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর পুরো জনপ্রশাসনে বিশৃঙ্খল
অবস্থার সৃষ্টি হয়। সরকারি কর্মকর্তারা নানা সুযোগ-সুবিধা ও পদোন্নতির দাবিতে দায়িত্বশীল কর্মকর্তাদের ওপর নজিরবিহীনভাবে চাপ প্রয়োগ করতে থাকেন। ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটতে থাকলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবি অপরিবর্তিত থাকে। এ সময় সরকারের পক্ষ থেকে কর্মচারীদের মহার্ঘ্য ভাতা দেয়ার আলোচনা শুরু হলেও এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। অন্তর্র্বতী সরকার গঠনের পর বিগত সরকারের পদাঙ্ক অনুসরণ করে একের পর এক চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়। বর্তমানে সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার ১৭ জন চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত আছেন। এছাড়া প্রধান উপদেষ্টার দপ্তরসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া একসঙ্গে ৭৬৪ জনের ভূতাপেক্ষ পদোন্নতি দেয়া হয়েছে। এসব কর্মকর্তার বেতন-ভাতাসহ পেনশনের পাওনা টাকা পরিশোধে চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধে সরকারের ব্যয় আরো বাড়বে।
আরও পড়ুন
সব ›
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
১৪৭ পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
নিজস্ব প্রতিবেদক:শ্রম অসন্তোষ ও নিরাপত্তাহীনতার কারণে আশুলিয়া ও সাভার অঞ্চলের ১৪৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকা…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।