সালাম দাঁড়িয়ে দেয়াই সম্মানিত শরীয়ত উনার নির্দেশ
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে সালাম পেশ করার নিয়ম ও আদব সম্পর্কে ইরশাদ মুবারক হয়েছে, বিশিষ্ট ছাহাবী হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
يُسَلِّمُ الرَّاكِبُ عَلَ الْـمَاشِيُّ وَالْـمَاشِيُّ عَلَى الْقَاعِدِ وَالْقَلِيْلُ عَلَى الْكَثِيْرِ
অর্থ: “আরোহী ব্যক্তি পদব্রজে চলাচলকারী ব্যক্তিকে এবং পদব্রজে চলাচলকারী ব্যক্তি বসা ব্যক্তিকে এবং অল্পসংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম দিবে। ” (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
আরেক বর্ণনায় উল্লেখ রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
يُسَلِّمُ الصَّغِيْرُ عَلَى الْكَبِيْرِ وَالْـمَارُّ عَلَى الْقَاعِدِ
অর্থ: কম বয়সী বয়োজোষ্ঠকে, পথ অতিক্রমকারী উপবেশনকারীকে সালাম দিবে। (বুখারী শরীফ)
উক্ত পবিত্র হাদীছ শরীফসহ আরো অনেক পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে দাঁড়িয়ে সালাম দেয়ার বিষয়টি সুস্পষ্ট হয়ে গেছে। কিন্তু এমন কোনো বর্ণনা কেউ দেখাতে পারবে না, যেখানে বসে সালাম দেয়ার কথা উল্লেখ রয়েছে।
তাছাড়া সাধারণ মু’মিন মুসলমানদেরকে যেখানে দাফন করা হয় সেই কবরস্থানে বসা নিষেধ। সেখানে কবরবাসী মু’মিন মুর্দেগাদেরকে দাঁড়িয়ে সালাম দেয়া হয়, ওলীআল্লাহ উনাদের মাজার শরীফ গিয়ে সালাম দেয়ার নিয়ম একই অর্থাৎ দাঁড়িয়েই সালাম দিতে হবে। যদি তাই হয়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বসে সালাম পেশ করার কোনো দলীল আছে কি? কাছের ও দূরের সবকিছুই সমভাবে তিনি দেখছেন। সুবহানাল্লাহ!
-আল্লামা সাইয়্যিদ শুয়াইব আহমদ।
আরও পড়ুন
সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২):
ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩)
অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে …
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।