সার না পেয়ে কুড়িগ্রামে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়নে সার না পেয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষকরা। এ সময় কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে অবরুদ্ধ করে রাখেন তারা।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ইউনিয়নের গাবতলা বাজারে ভাই ভাই ট্রেডার্সের সার ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাই ভাই ট্রেডার্সের স্বত্বাধিকারী মারা যাওয়ার পর ওই ডিলার পয়েন্টের দায়িত্ব দেয়া হয় নাগেশ্বরীর ডিলার খায়রুল আলমকে। শুক্রবার সকালে সার নিতে কৃষকেরা সেখানে জড়ো হন। সার না পাওয়ায় একপর্যায়ে তারা ক্ষুব্ধ হয়ে সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন এবং কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলামকে আটকে রাখেন।
খবর পেয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন ঘটনাস্থলে যান। পরে পুলিশসহ তিনি কৃষি কর্মকর্তাকে উদ্ধার করে কচাকাটা থানায় নিয়ে যান।
কৃষকদের অভিযোগ, কৃষি উপসহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম সকাল ৭টার আগেই সার বিতরণ শুরু করেন। এর আগে ব্যবসায়ীর কাছে সার বিক্রি করারও অভিযোগ করেন তারা।
তবে নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, অতিরিক্ত বরাদ্দ থেকে বল্লভেরখাস ইউনিয়নের জন্য ৮ মেট্রিক টন বা ১৬০ বস্তা ইউরিয়া সার বরাদ্দ দেয়া হয়। কৃষকদের সুবিধার্থে দুটি বিতরণকেন্দ্র করা হয়। এর মধ্যে গাবতলায় ৮০ বস্তা ও মাদারগঞ্জে ৮০ বস্তা রাখা হয়। গাবতলার সার বিতরণ শেষ হয়ে যাওয়ার পর যারা সার পাননি, তারা কৃষি উপসহকারী কর্মকর্তাকে আটকে রাখেন। বরাদ্দ পাওয়া গেলে আবার সার দেওয়া হবে বলে কৃষকদের জানানো হয়েছে।
এ বিষয়ে নাগেশ্বরী ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)