ঢাবিতে পরীক্ষায় এআই ব্যবহারের অভিযোগ, ছাত্রদল ও হল সংসদ নেতাকে শাস্তি
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সেবা ব্যবহারের অভিযোগে ছাত্রদল ও হল সংসদের দুই নেতাকে বিভিন্ন মেয়াদে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকার শাস্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদের সুপারিশের ভিত্তিতে গত ৩১ আগস্ট অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তাদের শাস্তির সিদ্ধান্ত হয়। পরে ৭ সেপ্টেম্বর ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক ড. হিমাদ্রি স্বাক্ষরিত আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়।
শাস্তিপ্রাপ্তরা হলেন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ফাতহুন কারিব চৌধুরী এবং হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মো. ফেরদাউস। দুজনই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের ১৮তম ব্যাচের শিক্ষার্থী। এছাড়া একই সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত প্রতিষ্ঠানের মোট ৬৪ শিক্ষার্থীকে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, কারিব চৌধুরীকে ‘পরীক্ষা +২’ এবং ফেরদাউসকে ‘পরীক্ষা +১’ মেয়াদে শাস্তি দেয়া হয়েছে। ফলে কারিব যে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন, সেটি বাতিলের পাশাপাশি পরবর্তী দুটি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। অন্যদিকে ফেরদাউসের সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলের পাশাপাশি পরবর্তী একটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত ১১ জুন বিভাগের একটি পরীক্ষা চলাকালে কারিব চৌধুরীকে দুই পায়ের মাঝখানে মোবাইল ফোন রেখে ব্যবহার করতে দেখা যায়। পরে তার ফোনের সার্চ হিস্ট্রি পরীক্ষা করে গুগলের এআই সেবা জেমিনিতে পরীক্ষার প্রথম প্রশ্নের উত্তর খোঁজার তথ্য পাওয়া যায়। জেমিনিতে পাওয়া উত্তরের সঙ্গে তার উত্তরপত্রে লেখা উত্তরের হুবহু মিলও পাওয়া যায়। এ ঘটনায় তার সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ পরবর্তী দুটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
অন্যদিকে, ১০৭ নম্বর কোর্সের রিটেক পরীক্ষা চলাকালে শৌচাগারে যাওয়ার কথা বলে হল থেকে বের হন ফেরদাউস। এ সময় তিনি এক সিনিয়র শিক্ষার্থীর কাছ থেকে স্মার্টফোন নিয়ে চ্যাটজিপিটির মাধ্যমে পরীক্ষার প্রশ্নের উত্তর খুঁজেছেন বলে অভিযোগ ওঠে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাকে আটক করেন। পরে ফোনের সার্চ হিস্ট্রি পরীক্ষা করে পরীক্ষায় আসা প্রশ্নগুলো অনুসন্ধানের তথ্য পাওয়া যায়। এ ঘটনায় তার সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ পরবর্তী একটি পরীক্ষায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তবে পরীক্ষার হলে চ্যাটজিপিটি ব্যবহার করে উত্তর খোঁজার অভিযোগের বিষয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ফেরদাউস। তিনি বলেন, পরীক্ষার আগের দিন রাত থেকে তার ছোট ভাই গুরুতর অসুস্থ ছিলেন। পরীক্ষার দিন সকালে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাড়িতে ফোন করার চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। বিষয়টি নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন।
ফেরদাউস বলেন, পরীক্ষা চলাকালে একপর্যায়ে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হলে তিনি হল থেকে বের হন। এ সময় বিভাগের এক বড় ভাইয়ের সঙ্গে দেখা হলে ছোট ভাইয়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার ফোন ব্যবহার করে বাড়িতে কল দেয়ার চেষ্টা করেন। তখন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক বিষয়টি লক্ষ্য করেন এবং পরে তাকে শাস্তিমূলক ব্যবস্থার আওতায় আনা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, কোনো শিক্ষার্থীর পরীক্ষায় অসদুপায় অবলম্বনের বিষয়টি প্রমাণিত হলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শাস্তি দেয়া হয়। এক্ষেত্রে শিক্ষার্থীর দলীয় পরিচয় বিবেচনা করা হয় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












