সার্কভুক্ত দেশে রপ্তানিতে অগ্রগতি নেই বাংলাদেশের
, ১১ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯৪ শামসী সন , ২৬ জুলাই, ২০২৬ খ্রি:, ১১ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বিপুল সম্ভাবনার বাজার হওয়ার পরও সার্কভুক্ত (দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা) দেশে বাংলাদেশের রপ্তানি এখনো আটকে আছে সেই সীমিত পরিসরেই। রপ্তানি আয় পাঁচ বছর ধরে ঘুরপাক খাচ্ছে দুই বিলিয়ন ডলারের ঘরে।
কয়েক বছর ধরে সার্কভুক্ত অন্য সাত দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানের বাজারে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধির দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। সদ্য সমাপ্ত অর্থবছরে সার্ক অঞ্চলে বাংলাদেশের রপ্তানি আয় ০.৩৮ শতাংশ কমে নেমেছে ১.৯৮ বিলিয়ন ডলারে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, সবশেষ ২০২৫-২৬ অর্থবছরে সার্কভুক্ত দেশ থেকে রপ্তানি আয় হয়েছে ১.৯৮ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় সামান্য কম। ২০২১-২২ অর্থবছরে দেশগুলো থেকে বাংলাদেশের মোট রপ্তানি ছিল ২.২৮ বিলিয়ন ডলার।
পরের অর্থবছর ২০২২-২৩ সালে তা কমে দাঁড়ায় ১.৯৯ বিলিয়ন ডলারে। ২০২৩-২৪ অর্থবছরে আরও কমে ১.৭৬ বিলিয়ন ডলারে নেমে আসে। তবে ২০২৪-২৫ অর্থবছরে কিছুটা ঘুরে দাঁড়িয়ে রপ্তানি হয় ১.৯৯ বিলিয়ন ডলারের পণ্য।
পাঁচ বছরের ব্যবধানে সার্ক বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ার পরিবর্তে প্রায় একই জায়গায় অবস্থান করছে। ২০২১-২২ অর্থবছরের ২.২৮ বিলিয়ন ডলারের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরে রপ্তানি কমেছে প্রায় ৩০০ মিলিয়ন ডলার।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ভারত। তবে বড় বাজার হলেও গত অর্থবছরের তুলনায় দেশটিতে রপ্তানি কমেছে।
২০২৪-২৫ অর্থবছরে ভারতে বাংলাদেশের রপ্তানি ছিল ১.৭৬ বিলিয়ন ডলার। ২০২৫-২৬ অর্থবছরে তা কমে দাঁড়িয়েছে ১.৭৪ বিলিয়ন ডলারে। সার্ক অঞ্চলে বাংলাদেশের মোট রপ্তানির প্রায় ৮৮ শতাংশই যাচ্ছে ভারতের বাজারে।
রপ্তানিকারকরা বলছেন, ভৌগোলিকভাবে কাছাকাছি হলেও সার্ক অঞ্চলের বাজারে বাংলাদেশের রপ্তানি কাক্সিক্ষত হারে বাড়ছে না। এর অন্যতম কারণ হলো পণ্যের বৈচিত্র্যের অভাব, আঞ্চলিক বাণিজ্য বাধা, শুল্ক ও অশুল্ক প্রতিবন্ধকতা এবং দুর্বল সরবরাহ ব্যবস্থা।
তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলেও সার্কভুক্ত দেশগুলোর বাজারে পোশাকের চাহিদা সীমিত। এসব দেশে বাংলাদেশের তৈরি পোশাকের পাশাপাশি খাদ্যপণ্য, ওষুধ, কৃষিপণ্য, হালকা প্রকৌশল পণ্যসহ বিভিন্ন পণ্যের সম্ভাবনা রয়েছে। কিন্তু এসব খাতে রপ্তানি সম্প্রসারণের গতি ধীর।
অর্থনীতিবিদরা বলছেন, সার্ক অঞ্চলে বাণিজ্য বাড়াতে হলে শুধু প্রচলিত পণ্যের ওপর নির্ভর না করে নতুন পণ্য ও নতুন বাজার তৈরি করতে হবে। পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, সীমান্ত বাণিজ্য সহজ করা এবং বাণিজ্য চুক্তিগুলো কার্যকর করা প্রয়োজন।
সার্ক বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়াতে হলে তৈরি পোশাকের বাইরে ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্য, কৃষিপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল পণ্য, প্লাস্টিক, সিরামিক ও আইটি সেবার মতো অপ্রচলিত পণ্যের রপ্তানি বাড়াতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে মাইকে আজান দেয়ায় মুয়াজ্জিন গ্রেপ্তার, মসজিদের মাইক জব্দ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বিধবা কার্ড দেয়া হলেও এমপির বউ সবার আগে পাবে’
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলকে স্বাগত জানিয়ে বিবৃতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ বিচার ব্যবস্থায় প্রতিবন্ধকতা তৈরি করছে -অ্যাটর্নি জেনারেল
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিটির ইজারা চুক্তির প্রতিবাদে অনশনে শ্রমিকরা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিচ্ছন্নতাকর্মীদের মৃত্যুজনিত ঝুঁকি ভাতা ৪ লাখ টাকা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অপকর্মে জড়ালে নেতা-এমপি-মন্ত্রী কারও ছাড় নেই
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দিল্লিতে বিমসটেকের প্রথম বৈঠক, যাচ্ছেন না বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সারা দেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাক্ষীর অপেক্ষায় বছরের পর বছর পার, ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












