সারজিসের আদালত অবমাননা মামলা নিষ্পত্তি করলো হাইকোর্ট বেঞ্চ
, ২৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ২২ জুলাই, ২০২৫ খ্রি:, ০৮ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট। গতকাল রোববার (২০ জুলাই) বিচারক ফাহমিদা কাদের ও বিচারক সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। রিটকারী আইনজীবী জসিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে পর্যবেক্ষণের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
গত ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার রিট আবেদন দায়ের করেন আইনজীবী জসিমউদ্দিন। এর আগে, ২৪ মে তাকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারকের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে এবং নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু সারজিস আলম ক্ষমা না চাওয়ায় আদালত অবমাননার অভিযোগে এই আবেদন করা হয়।
ঘটনার সূত্রপাত গত ২২ মে, যখন হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে আইনজীবী মামুনুর রশিদের দায়ের করা একটি রিট খারিজ করে দেয়। এই রিটে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট চ্যালেঞ্জ করা হয়েছিলো।
আদালতের এই আদেশের পর সারজিস আলম অনলাইনে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?” এই মন্তব্যকে আদালতের প্রতি অবমাননাকর ও মর্যাদাহানিকর বলে বিবেচনা করা হয়।
নোটিশে বলা হয়, সারজিস আলমের এই মন্তব্য রাষ্ট্রের বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শন করেছে, যা দেশের উচ্চ আদালতের জন্য অবমাননাকর। এই পোস্ট গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আইনজীবী জসিমউদ্দিন আদালত অবমাননার রুল ইস্যু করার আদেশ চেয়ে আবেদন করে। আদালতে শুনানির সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শফিকুর রহমান উপস্থিত ছিলেন। ৭ জুলাই হাইকোর্ট এই আবেদনের শুনানি করে আদেশের জন্য ২০ জুলাই দিন ধার্য্য করে। অবশেষে ২০ জুলাই হাইকোর্ট এই আবেদনটি পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)