শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
গত চার-পাঁচ বছরের আবহাওয়ার ধরন বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এবারের শীতকাল ফেব্রুয়ারি মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। ডিসেম্বরের শেষভাগ থেকে শীতের তীব্রতা বাড়তে পারে এবং তা জানুয়ারি মাসজুড়ে অব্যাহত থাকবে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় পর্যন্তও ঠান্ডা আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) কর্মকর্তা এ কে এম নাজমুল হক জানান, শীতের সময়ে ঢাকায় তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
ঢাকায় ইতিমধ্যেই উত্তর দিক থেকে বাতাস বইতে শুরু করেছে, যা আবহাওয়া শীতল হওয়ার পূর্বাভাস দিচ্ছে। তবে ঘনবসতিপূর্ণ অঞ্চল হওয়ায় ঢাকায় শীতের অনুভূতি স্পষ্ট হতে নভেম্বরের তৃতীয় সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে।
আবহাওয়াবিদ নাজমুল হক জানান, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে সারা দেশে শীত নামতে পারে এবং তা ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে। তবে দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আগমন ঘটতে পারে।
তিনি আরও বলেন, ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারি মাসজুড়ে তা অব্যাহত থাকবে; মূলত এই সময়টিতেই সবচেয়ে বেশি শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরাঞ্চলে, বিশেষ করে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায়, চলতি শুরু থেকেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। গত মঙ্গলবারও (১৩ অক্টোবর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস আর গতকাল (বুধবার) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে ঢাকায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)