সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেছিলো নাহিদ -রাশেদ
, ০৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৬ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি:, ৩০ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করায় সারজিসকে বহিষ্কার এবং হাসনাতকে শোকজ করা হয়েছিল বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, তৎকালীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদ তাদের বহিষ্কার ও শোকজ করেন।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক পোস্টে এমন দাবি তোলেন রাশেদ খাঁন। ওই পোস্টে তিনি ‘নেত্র নিউজ’-এর একটি সংবাদও শেয়ার করেছেন।
নিউজটি শেয়ার করে রাশেদ খাঁন লিখেছেন, সারজিসকে নাহিদ বহিষ্কার করে আর হাসনাতকে শোকজ নোটিশ দেয়। ১৯ জুলাই, যেদিন সবচেয়ে বেশি শহীদ হয়, সেদিন এরা শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল কাদেরের ৯ দফাকে বানচাল করতে ৮ দফা কর্মসূচি প্রদান করা হয়েছিল বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। বলেন, লীগ-চাটা হাসনাত-সারজিস আজকে জামায়াতি জাতির আব্বা হয়ে গেছে। আর ইতিহাস থেকে হারিয়ে গেছে আব্দুল কাদেররা।
রাশেদ খাঁনের দাবি, হাসনাত সেদিন হাসিবকে কল করে মেস থেকে নিয়ে যান আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠক করতে।
আরো অনেককে হাসনাত-সারজিস নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করে বাকিরা বৈঠকে যাননি। গণ-অভ্যুত্থানের পরে অন্যদের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অভিযোগ থাকলেও অন্তত গণ-অভ্যুত্থানের সময় তাদের সঠিক ভূমিকা ছিল।
তিনি বলেন, ‘সে সময় কিন্তু প্রকাশ্যে জনগণের বিরুদ্ধে গিয়ে ৯ দফাকে বানচাল করার ষড়যন্ত্রে নামে জুলাই গাদ্দার হাসনাত-সারজিস।’
তার শেয়ার করা নেত্র নিউজে আজও সেই বহিষ্কারের তথ্য রয়েছে বলে জানান রাশেদ খাঁন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দুই দিন এলপিজি বিক্রি বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পুনর্গঠিত ট্রাইব্যুনালে দুই বছরে ২৩ জনের মৃত্যুদ-, আসামি ৫৫৮
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসলামোফোবিয়া-বিরোধী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি ১৫৮ শিক্ষকের
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের কামড়ে হবিগঞ্জে নারী-শিশুসহ আহত ৫০
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সহশিক্ষা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এলপিজির নতুন দাম নির্ধারণে গণশুনানি ২৯ অক্টোবর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শীত আসতে নভেম্বরের মাঝামাঝি, তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ওষুধের বাজারে ভয়ংকর নৈরাজ্য, ঠকছেন রোগীরা
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত হচ্ছে রূপপুর
১৫ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)