সাধারণ মানুষের পরামর্শ নেবেন তারেক রহমান
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশের সর্বস্তরের মানুষের পরামর্শ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আগামী নির্বাচন, দল পরিচালনা, এমনকি নির্বাচনে বিজয়ী হলে সরকার পরিচালনাসহ সব বিষয়েই পরামর্শের ভিত্তিতে কার্যক্রম সম্পন্ন করা হবে। দল ও সরকারের প্রতিটি কার্যক্রমে যাতে গণমানুষের আশা-আকঙ্খা ও মতামতের প্রতিফলন এবং বাংলাদেশে সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণ ঘটে সে লক্ষ্যেই তাদের মতামত ও পরামর্শ গ্রহণের এই উদ্যোগ নিয়েছেন বিএনপির কর্ণধার।
শিগগিরই তিনি সর্বস্তরের মানুষের কাছ থেকে মতামত আহ্বান করবেন।
এজন্য চেয়ারম্যানের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের জন্য কিউ আর কোড চালু করা হবে। এই কিউ আর কোড সিস্টেমে একজন নাগরিক যেকোনো বিষয়ে তার মতামত দিতে পারবেন। এই উদ্যোগের অংশ হিসেবে ইতোমধ্যেই ‘ম্যাচ মাই পলিসি ডট নেট’ নামের একটি ওয়েবসাইট চালু করেছে বিএনপি। দলের নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে ব বলেন, দেশের সর্বস্তরের মানুষের মতামত ও পরামর্শের ভিত্তিতেই বিএনপি দল পরিচালনা থেকে শুরু করে নির্বাচন, জনরায়ে সরকারের গেলে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব ধরনের কাজ করতে চায়। যাতে করে বিএনপি এবং ভবিষ্যৎ সরকারের প্রতিটি কার্যক্রমেই দেশের জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে। এজন্যই আমাদের চেয়ারম্যান এই উদ্যোগ নিয়েছেন।
জানা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানপরবর্তী নতুন বাংলাদেশে রাজনৈতিক অংশগ্রহণ, পলিসিভিত্তিক আলোচনা এবং তারুণ্যের মতামতকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে বিএনপি ম্যাচ মাই পলিসি নামে নতুন ওয়েব অ্যাপ চালু করেছে।
যেখানে দলটির নীতি নিয়ে তরুণ ও সাধারণ মানুষ মতামত দিতে পারবে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, ওয়েবসাইটে গিয়ে যেকোনো নাগরিক তাদের মতামত প্রকাশ করতে পারবেন। যা বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো একটি ইন্টার্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম। ম্যাচ মাই পলিসি একটি সোয়াইপভিত্তিক ওয়েব অ্যাপ, যার ইন্টারফেস সহজ ও পরিচিত। এখানে ম্যাচ হবে বিএনপির পলিসির সঙ্গে যে কারও মতামত।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো জেন-জি, তরুণ ও সাধারণ জনগণকে পলিসি নির্ধারণের প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। জনগণের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ পরিকল্পনাকে আরও গণমুখী, কার্যকর ও বাস্তবসম্মত করা। অ্যাপটির শেষ অংশে ব্যবহারকারীদের জন্য বিশেষ কিছু কনটেন্ট রাখা হয়েছে। যা পলিসি ও বিএনপির ভবিষ্যৎ ভাবনার সম্পর্কে আরও বিস্তারিত জানতে সাহায্য করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












