সাত দশকে প্রথমবার বড় লোকসানে পড়ল হোন্ডা
, ২৮ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ মে, ২০২৬ খ্রি:, ০৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
আল ইহসান ডেস্ক:
জাপানের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান হোন্ডা প্রতিষ্ঠার ৭০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো বার্ষিক বড় ধরণের লোকসানের মুখ দেখেছে। বৈদ্যুতিক গাড়ি (ইভি) খাতে বড় বিনিয়োগ করেও প্রত্যাশিত বিক্রি না পাওয়ায় ২০২৬ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে প্রতিষ্ঠানটির পরিচালন লোকসান দাঁড়িয়েছে ৪২৩ বিলিয়ন ইয়েন বা প্রায় ২ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইভির চাহিদা তাদের পূর্বাভাসের তুলনায় অনেক কম ছিল।
হোন্ডার ভাষ্য, যুক্তরাষ্ট্রের নীতিগত পরিবর্তনও তাদের ক্ষতির অন্যতম কারণ। এর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট্রে ইভি কেনায় ভোক্তাদের কর-প্রণোদনা প্রত্যাহার এবং আমদানি করা গাড়ি ও যন্ত্রাংশের ওপর শুল্ক আরোপ।
এখন প্রতিষ্ঠানটি মোটরসাইকেল ব্যবসা, আর্থিক সেবা ও হাইব্রিড গাড়ি উৎপাদনে বেশি গুরুত্ব দিতে চায়। উত্তর আমেরিকা, জাপান ও ভারতকে ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য অগ্রাধিকার বাজার হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি। একইসঙ্গে কানাডায় ইভি ও ব্যাটারি কারখানা নির্মাণের পরিকল্পনাও স্থগিত করেছে।
হোন্ডার প্রধান নির্বাহী তোশিহিরো মিবে বলেন, ২০৩০ সালের মধ্যে নতুন গাড়ি বিক্রির পাঁচ ভাগের এক ভাগ ইভি হবে, এমন লক্ষ্যমাত্রা তারা বাতিল করেছে। পাশাপাশি ২০৪০ সালের মধ্যে সব গাড়িকে ইভিতে রূপান্তরের লক্ষ্য থেকেও সরে এসেছে প্রতিষ্ঠানটি।
আগামী অর্থবছরেও ইভি খাতে ৫১২ বিলিয়ন ইয়েন লোকসানের আশঙ্কা করছে হোন্ডা। বিনিয়োগ বিশ্লেষণা প্রতিষ্ঠান এজে বেলের আর্থিক বিশ্লেষণ বিভাগের প্রধান হিউসন বলেছে, হোন্ডার জন্য এটি একটি হতাশাজনক মাইলফলক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)