সাত কোম্পানির দখলে জনতার ৫৭ শতাংশ খেলাপি ঋণ
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০১ জুন, ২০২৪ খ্রি:, ১৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৭ শতাংশ অ্যাননটেক্স, ক্রিসেন্ট, রতনপুর ও এস আলম গ্রুপসহ সাতটি বড় কোম্পানির। ব্যাংকটির ২৫ হাজার ৮ কোটি টাকার খেলাপি ঋণের মধ্যে এই সাত বড় কোম্পানির খেলাপির পরিমাণ ১৪ হাজার ২১০ কোটি টাকা।
এর মধ্যে অ্যানটেক্সের ৭ হাজার ৭০৮ কোটি টাকা, ক্রিসেন্ট গ্রুপের ১ হাজার ৮০৬ কোটি টাকা, রতনপুর গ্রুপের ১ হাজার ২২৭ কোটি টাকা, এস আলম গ্রুপের ১ হাজার ২১৫ কোটি টাকা এবং রিমেক্স ফুটওয়্যারের ১ হাজার ৭৭ কোটি টাকা খেলাপি ঋণ আছে।
জনতা ব্যাংকের আর্থিক বিবরণী অনুযায়ী, চৌধুরী গ্রুপের খেলাপি ঋণ ৬২৫ কোটি টাকা এবং রানকা গ্রুপের ৫৫২ কোটি টাকা।
জনতা ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, ২০২৩ সালের শেষ প্রান্তিকে খেলাপি হয়েছে অ্যাননটেক্স গ্রুপ ও এস আলম গ্রুপ।
তিনি বলেন, 'খেলাপি ঋণ বেশি থাকায় ব্যাংকটি এখন বিপাকে পড়েছে।'
এদিকে গত বছর শেষে জনতা ব্যাংকের খেলাপি ঋণ ৬৪.৫৫ শতাংশ বেড়ে ২৫ হাজার ৮ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ব্যাংকিং খাতে সর্বোচ্চ। ২০২২ সালে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ছিল ১৫ হাজার ১৯৭ কোটি টাকা।
একটি সূত্র জানায়, এ বছরের মার্চে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৯৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩১ শতাংশ।
২০২৩ সাল শেষে পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাননটেক্স মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৭৫৫ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৭০৮ কোটি টাকা খেলাপিতে পরিণত হয়েছে বলে ব্যাংকটির আর্থিক বিবরণী থেকে জানা গেছে।
বড় ঋণগ্রহীতাদের মধ্যে বেক্সিমকো গ্রুপের ঋণ ২০ হাজার ৭৫৩ কোটি টাকা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৪ হাজার ৩৭৩ কোটি টাকা।
আরেক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ঋণের পরিমাণ ৩ হাজার ৬২৩ কোটি টাকা, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের ২ হাজার ৯২১ কোটি টাকা এবং ওরিয়ন গ্রুপের ঋণের পরিমাণ ২ হাজার ৮৫৪ কোটি টাকা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরমালিনের নামে যারা ফল নষ্ট করেছিল তাদের বিচারের আওতায় আনা উচিত
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আবারও ৫ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে বাংলাদেশ -ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকছে ফ্ল্যাট রেটে ভ্যাট
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিছু জায়গায় লোডশেডিং থাকবে -বিদ্যুৎমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আকস্মিক বন্যায় উত্তরে পানিবন্দি লাখো মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তীব্র লোডশেডিং: উৎপাদনে ধস, বাড়ছে শিল্পকারখানার লোকসান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মসজিদে ইমাম বেশে ছদ্মবেশী প্রতারক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ব্যবস্থা নেয়ার নির্দেশ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ বছর পর রিজার্ভ ফের ৩৭ বিলিয়ন ডলার ছাড়ালো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, ফেনীতে যুবক আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মঙ্গলবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)