সাজা কম হওয়ায় দুর্নীতি বেড়েছে -ঢাকা মহানগর দায়রা জজ
সাজা কম হওয়ায় দুর্নীতি বেড়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) দুদকের মামলায় ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান আলমগীরের রিমান্ড শুনানির এক পর্যায়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দুর্নীতির মামলায় সাজার পরিমাণ বাড়ানো দরকার। সাজা কম হওয়ায় দুর্নীতি বেড়েছে।
জামানত ছাড়া একজন ব্যক্তিকে ৫৮ হাজার কোটি ঋণ দিলে দুর্নীতি তো হবেই। এরপর আসামিপক্ষের আইনজীবীরা বলেন, আমরাও দুর্নীতির সাজা চাই। যারা এই দুর্নীতির সঙ্গে জড়িত তাদের সাজা হোক। তবে আলমগীর কোনো দুর্নীতির সঙ্গে জড়িত না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।